Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ও তার সহধর্মিণী ডা. জোবাইদাকে দুর্নীতির মামলায় সাজা দেয়ার প্রতিবাদে নিউইয়র্কে জিয়া নাগরিক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: August 10, 2023 | 9:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে দুর্নীতির মামলায় সাজা দেয়ার প্রতিবাদে নিউইয়র্কে জিয়া নাগরিক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সমাবেশ করেছে। গত ৯ আগষ্ট বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জিয়া নাগরিক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এটিএম হেলালুর রহমানের সভাপতিত্বে এবং জিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জয় ও সাপ্তাহিক সচিত্র স্বদেশের সম্পাদক মোকসেদুর রহমান ভূইয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ। প্রধান আলোচক ছিলেন প্রফেসর মোহাম্মদ এলাহী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র’র সদস্য সচিব মিল্টন ভুইঁয়া, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নিবাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু প্রমুখ। যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সঙগঠনের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের অবৈধ সরকার জিয়া পরিবারের ওপর রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী স্বনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে অবৈধ ফরমায়েশি আদেশ জারি করেছে। অবৈধ সরকার তাদের বাকশালী শাসন প্রলম্বিত করতে দেশে বিরোধী দলের জনপ্রিয় রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যদের বিরদ্ধে সাজানো মিথ্যা মামলায় কোর্টের মাধ্যমে অবৈধ ফরমায়েশি আদেশ জারি অব্যাহত রেখেছে। কিন্তু এতে এ সরকারের শেষ রক্ষা হবে না। তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনার আলোকে সরকার পতনের এক দফার আন্দোলনে আন্তর্জাতিক জনমত সুসংহত করতে প্রবাসে একযোগে কাজ করে যাবে বিএনপি নেতা-কর্মীরা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাকশালী শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV