Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

এনওয়াইপিডি সার্জেন্ট এরশাদ সিদ্দিককে কমিউনিটি সার্ভিস এওয়ার্ড প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: August 19, 2023 | 12:10 PM

সিকান্দর হক : নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি বংশোদ্ভূত সার্জেন্ট এরশাদুর সিদ্দিক কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন। গত ১২ ই আগস্ট শনিবার বাংলাদেশ কারেকশন সোসাইসিটি (বিসিএস) আয়োজিত বার্ষিক সম্মাননা ও নৈশভোজ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয় । বিসিএস এর পক্ষ থেকে তার হাতে এ সম্মাননা তুলে দেন সংগঠনটির বর্তমান সভাপতি কাজী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়ক সিটির বর্তমান মেয়র এরিক এডামস।
বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) ট্রাস্টি বোর্ডের সদস্য এনওয়াইপিডি ডিটেকটিভ মাসুদুর রহমান জানান, চট্টগ্রামের কৃতি সন্তান সার্জেন্ট সিদ্দিক বিগত ২০ বছর ধরে নিউইয়র্ক ফাইনেস্ট হিসেবে বাংলাদেশি কমিউনিটিকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন। তিনি ২০০৩ সালে এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন এবং ম্যানহাটনের ১৯ প্রিসিংঙ্কে তার কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান । পরে তাকে ২০১৭ সালে কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোতে নিয়োগ দেওয়া হয়। তিনি কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোতে অভিবাসী আউটরিচ ইউনিটের দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশী কমিউনিটির সেবা প্রদানে বয়স্কদের অপব্যবহার, অপরাধ প্রতিরোধ এবং বাংলাদেশি অভিবাসীদের অধিকার বিষয়ক উল্লেখযোগ্য কয়েকটি কর্মশালার উপস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ইন্টেলিজেন্স ব্যুরো মেয়রের নির্বাহী সুরক্ষা ইউনিটে কর্মরত। তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সহ-প্রতিষ্ঠাতা এবং সংগঠনটির বর্তমান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট।
এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সার্জেন্ট সিদ্দিক তার বক্তব্যে বলেন, বাংলাদেশি কমিউনিটিকে সেবা প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এ বিরল সম্মাননা পেয়ে আমি সত্যিই গর্বিত। কমিউনিটিকে সেবা করা শুধু দায়িত্ব না এটি একটি অনন্য সুযোগ যা আমাকে সহানুভূতি, ঐক্য এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রভাবক হিসেবে কাজ করেছে। আমি মেয়র এরিক এডামসকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশি কমিউনিটির প্রতি তার অকুণ্ঠ সমর্থনের জন্য। তিনি বাংলাদেশি কমিউনিটির পুরনো বন্ধু।
নিউইয়র্ক সিটি কারেকশন কমিশনার মলিনা কারেকশন বিভাগে আরও বাংলাদেশি নিয়োগের জন্য নিয়োগ বিভাগে বাংলাদেশি কারেকশন কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করে এ বিভাগে এক অনন্য নজির সৃষ্টি করেছেন বলে সার্জেন্ট সিদ্দিকী তার বক্তব্যে উল্লেখ করেন।
বক্তব্যে শেষে তিনি সভাপতি কাজী হাসানের নেতৃত্বে বাংলাদেশী কারেকশন সোসাইটির কার্যনির্বাহী সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ