নিউইয়র্কে পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্ট পরিচালক সফিকুল ইসলামের নাগরিক সংবর্ধনা : পদ্মায় কোন দুর্নীতি হয়নি (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্ট পরিচালক মো. সফিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা মাল্টিপারপাস ব্রীজ করা সম্ভব হয়েছে। যা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যপক প্রশংসিত হয়েছে। পদ্মা মাল্টিপারপাস ব্রীজ নিয়ে কোন দুর্নীতি হয়নি। তিনি গত ২৭ আগস্ট রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র দেয়া এক নাগরিক সংবর্ধনা সভায় এ কথা বলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি ডা. মোঃ ইনামুল হক এমডি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ এ ছিদ্দিক পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক সোহেল গাজীর যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট মফিজুল ইসলাম রুমি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সংগঠক বাবুল চৌধুরী, ডা. কাশেম, ক্রীড়া সংগঠক ওয়াহিদ কাজী এলিন, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, সংগঠনের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর সরকার, অর্থ সম্পাদক মোঃ বাসেদ ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আয়োজক সংগঠন সহ অন্যান্যরা পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্ট পরিচালক মো. সফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র পক্ষ থেকে পরিচালক মো. সফিকুল ইসলামকে ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্ট পরিচালক মো. সফিকুল ইসলাম যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফলের বিবরণ তুলে ধরে বলেন, উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এটি সম্ভব হয়েছে। পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্টে যখন যেটা দরকার তা না চাইতেই প্রধানমন্ত্রীর কাছ থেকে সেটা আমরা পেয়েছি। এখন রেলের কাজ এগিয়ে চলছে।
পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্ট পরিচালক মো. সফিকুল ইসলাম তার সম্মানে এ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে ডা. মোঃ ইনামুল হক এমডি সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, বৃহত্তর কুমিল্লাবাসীর কল্যাণে সংগঠনটি নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, পদ্মা মাল্টিপারপাস ব্রীজ প্রজেক্ট পরিচালক মো. সফিকুল ইসলাম নিউইয়র্ক সফরে আসলে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল