Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দিবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: September 2, 2023 | 6:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৮ তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক জিএফকে বিমানবন্দরে অবতরণ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুর রহমান রফিক এবং লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধণা নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনূমোদন আছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রতিবারই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী বলেন দলীয় হাইকমান্ডের নির্দেশে আমি এই সংবাদ সম্মেলন করছি। তিনি আরো বলেন, আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ ঘটিকায় নিউইয়র্কের ম্যারিয়ট মার্কি হোটেল বলরুমে এক ঐতিহাসিক প্রবাসী নাগরিক সংবর্ধনা আয়োজন করবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ,আর এর জন্য ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সহযোগিতা কামনা করছি।
সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জবাবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন, প্রধানমন্ত্রী নাগরিক সংবর্ধনা আয়োজন করবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অনুষ্ঠান সফল করার লক্ষে সহযোগিতা করবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. মাসুদুল হাসান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন সম্পাদক শাহ বখতিয়ার, কার্যনির্বাহী সদস্য সরাফ সরকার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ মমতাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ সিরাজী, সহ-সভাপতি সাইকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক, দুলাল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, সুমন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান, বাবুল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান সর্দার, সুবল দেবনাথ, কামাল হোসেন রাকিব, দুরুদ মিয়া রনেল, হেলাল মিয়া, ছাত্রলীগ নেতা জেড এ জয়, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আবদুল মুহিত, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, চার্চ ম্যাকডোনাল্ড ইউনিট সভাপতি ম. ইসমত, জ্যাকসন হাইটস ইউনিট সভাপতি শাহ চিশতি, সাধারন সম্পাদক তানভীর হায়দার প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আবদুল মুহিত এবং সকল শহীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে সভাপতি রফিকুর রহমান সমাপনী বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV