Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সাথে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: September 7, 2023 | 2:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্সফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সাথে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের আল আকসা চাইনিজ পার্টি সেন্টারে গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসীরা এ মত বিনিময় সভার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
কমিউনিটি এক্টিভিস্ট মামুন রহমানের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হুসেন ও রেজা আব্দুল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, কমিউনিটি এক্টিভিস্ট তোফায়েল আহমেদ চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শেখ আতিকুল ইসলাম, সাখাওয়াত আলী, আলী গজনবী, বেলাল আহমেদ, শাহীন কামালী, সোহান আমমেদ টুটুল, শ্যামল কান্তি চন্দ, নূরে আলম জিকু, নুরুল ইসলাম, এমরান আলী টিপু, জুয়েল মইজুর লস্কর, মামুন রহমান, মাকসুদা আহমেদ, জামাল আহমেদ, সাবেক জাতীয় খেলোয়ার বিমল দাস, আবদুর রউফ পাশা প্রমুখ। সভায় বিভিন্ন পেশাজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু তার সম্মানে এ অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু তার বক্তব্যে বাংলাদেশ অ্যাথলেটিক্সের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, অ্যাথলেটিক্সের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। কৃতি খেলোয়াড় তৈরীতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। তিনি বলেন, অ্যাথলেটিক্সের সার্বিক উন্নতির জন্য শুধু সরকার নয় বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অ্যাথলেটিক্সকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া সম্ভব।
আবদুর রকিব মন্টু অ্যাথলেটিক্সকে সামনে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, অ্যাথলেটিক্সের সার্বিক উন্নয়নে বাস্তবমুখি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা এলক্ষে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
বক্তারা বলেন. অ্যাথলেট পরিবারের সন্তান আব্দুর রকির মন্টু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার মান উন্নয়নে যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে আরও ভূমিকা রাখতে আগামী সংসদ নির্বাচনে তাকে তার নিজ এলাকা থেকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান হয়। অনুষ্ঠানে আয়োজকরা উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ