Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র উৎসব মুখর বনভোজন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: September 12, 2023 | 2:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের আয়োজনে গত ১০ সেপ্টেম্বর রোববার শ্রীমঙ্গলবাসীর বার্ষিক বনভোজন ও মিলন মেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কের বনভোজনে মানুষের ঢল নামে। স্বপরিবারে অংশ নেন অনেকেই। নিউইয়র্ক ছাড়াও কানেকটিকাট, নিউজার্সি, কানাডা, লন্ডন বসবাসকারী শ্রীমঙ্গল প্রবাসী নানা বয়সী মানুষের উপস্থিতিতে পার্কটি হয়ে ওঠে বর্ণিল। বনভোজনটি পরিণত হয় শ্রীমঙ্গলবাসীর মিলনমেলায়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বনভোজনে দিনব্যাপি নানা কর্মসুচীর মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, সকালের নাস্তা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, সংগীতানুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী।
গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই সংগঠনের সভাপতি মামুনুর রশীদ শিপু, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও খলিলুর রহমান, সমন্বয়কারী মোস্তাক এলাহী চমন, সদস্য সচিব ইমদাদুল হক ইপু, সদস্য জুয়েল গাজী, বিজু পুরকায়স্ত, ইমরুল কায়েস, ফয়েজ বক্স ও সুলতানা পলি, উপদেষ্টা, কার্যকরী কমিটির কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান রঙিন বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সাথে ছিলেন সংগঠনের সহ-সভাপতি ঝলক দত্ত, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেইন, সহ-কোষাধ্যক্ষ নুরুল আলম শিবুল, ক্রীড়া ও যুব সম্পাদক আবুল বাশার, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা নিপা, সদস্য মুজিবুর রহমান রেনু, দিলদার হোসেন, পিন্টু ভৌমিক, সজল চৌধুরী হিরণ, রেদোয়ান আহমদ চৌধুরী, মোহাম্মদ বশির, মোস্তাফা গাজী সোহেল ও ফারহানা রহমান বর্ণা, উপদেষ্টা শামীম তারেক, রোকেয়া আক্তার চৌধুরী, দিদার শাহীন, মঈন উদ্দীন চৌধুরী, সৈয়দ শামিম আহমদ, শওকত আরা শেলী, জাহেদ চৌধুরী, নোমান হোসেন, এবাদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সাবিরা চৌধুরী রিভা, জামাল উদ্দীন আহমদ, মোহাম্মদ নোমান প্রণব সেন চৌধুরী, কৃষ্ন সেন চৌধুরী, ইমাদ আহমেদ সানি, রিপন মিয়া, সুলতানা চৌধুরী জলি, পল্লব চৌধুরী, সুলতান চৌধুরী, মোস্তাক তপু, কানাডা প্রবাসী মনতাজ বেগম নিনা, যুক্তরাজ্য প্রবাসী সাবেক টি প্ল্যান্টার মৌলভীবাজার রোড আজিজ সুপার মার্কেটের পরিচালক আমিনুর রশীদ সেলিম প্রমুখ।
বনভোজনে বিভিন্ন সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন। বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান জিল্লু, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালি, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ সভাপতি বশির খান, লোকমান হোসেন লুকু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, উপদেষ্টা আবুল খায়ের, মৌলভীবার ডিষ্টিক্ট সোসাইটির সভাপতি তজম্মুল হোসেন, সদস্য চৌধুরী তানিম, ট্যাক্স কনসালটেন্ট জুলকার হায়দার, কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাভেদ আহমদ, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির উপদেষ্টা রাজনীতিবিদ শেখ আতিকুল ইসলাম ও সভাপতি এবাদ চৌধুরী, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হারুন আলী, সিলেটের বিশিষ্ট রিয়েল ষ্টেট ব্যবসায়ী স্পন্সর আশরাফ উদ্দীন কালাম, সিলেটের সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যাংকার আজাদ উদ্দিন, সৈয়দ জিয়াউস শামস এলেন, জকিগঞ্জ সোসাইটির উপদেষ্টা সৈয়দ আতিকুর রহমান, বাংলাদেশ সোসাইটি লং আইল্যান্ড’র সভাপতি সৈয়দ রুহুল আলী, তজম্মুল, চৌধুরী তানিম, এম এন্ড হোম কেয়ারের কর্ণধার সামিউল এ চৌধুরী, মার্কস হোম কেয়ারের শেখ আব্বাস প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের কর্মকর্তা ইমদাদুল হক ইপু ও মিজানুর রহমান।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কর্মকর্তা ও অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। উদ্বোধনের পরপর শুরু হয় বিভিন্ন খেলাধুলা। খেলাধুলা পরিচালনা করেন ঝলক দত্ত, দিলদার হোসেন, আবুল বাশার, রহিমা নিপা ও ফারহানা বর্না।
খেলাধুলা শেষে মধ্যাহ্ন ভোজে গোল্ডেন প্যালেস ক্যাটারিং এর সুস্বাদু খাবারে সকলকে আপ্যায়িত করা হয়।
সাংস্কৃতিক সম্পাদক সুলতানা পলির পরিচালনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সিলেট বেতার ও পায়রা শিল্পী গোষ্ঠির শিল্পী হামিদ ইকবাল, ফারুক সিদ্দীকি, মিতা কর, পল্লব চৌধুরী, ঝলক দত্তসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন। সাউন্ড সিষ্টেমে ছিলেন জাহেদ চৌধুরী।
সবশেষে খেলাধুলায় অশগ্রহণকারী ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে এসব পুরস্কার বিতরণ করেন। জামাল উদ্দীন আহমদ ও নোমান হোসেনের পরিচালনায় রাফেল ড্র পুরষ্কার বিতরণ করা হয়।
র‌্যাফেল ড্রতে ছিল ১ম পুরস্কার আইফোন আপেল ১৪, সৌজন্যে অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক; ২য় পুরস্কার ৬৫ ইঞ্চি টেলিভিশন, সৌজন্যে গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস; ৩য় পুরস্কার রোবট ভ্যাকুয়াম অ্যান্ড মপ, সৌজন্যে হারুন আলী, সোনালী ইন্স্যুরেন্স এজেন্সি; ৪র্থ পুরস্কার ল্যাপটপ, সৌজন্যে ময়নুল ইসলাম, মেগা হোম রিয়েলটি; ৫ম পুরস্কার ল্যাপটপ, সৌজন্যে এটর্নী মঈন চৌধুরী, অ্যাটর্নি এট ‘ল’, ৬ষ্ঠ পুরস্কার ৪০ ইঞ্চি এইচডি টিভি, সৌজন্যে আতিকুল ইসলাম জাকির, ফাস্ট এইড হোম কেয়ার; ৭ম পুরস্কার রাইস কুকার, সৌজন্যে কসমিকো; ৮ম পুরস্কার রাইস কুকার, সৌজন্যে কসমিকো।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলো এম এন্ড এন হোম কেয়ার, এম-আইসি, বিডি অটো রিপেয়ার এন্ড কলিশন, মাছওয়ালা, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলটি, বেঙ্গল ট্যাক্স অ্যান্ড মাল্টিপারপাস সার্ভিসেস লিঃ, হাসান মালিক এসকিউ, সোনালী ইন্সুরেন্স এজেন্সী, আপন এসোসিয়েটস ও গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস। এছাড়াও ঝলক দত্ত, মুহাম্মদ আবুল বাশার, দিলদার হোসেন, কসমিকো যাবতীয় খেলাধুলার পৃষ্ঠপোষকতায় ছিলেন।
বনভোজনের আহবায়ক মিজানুর রহমান স্বাগত বক্তব্যে আগত অতিথিবৃন্দসহ সকলকে সুভেচ্ছা জানান।
অতিথিরা সফল পিকনিক আয়োজনের জন্য শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী অনুষ্ঠানটি সফল করার জন্য কর্মকর্তা, অতিথিসহ শ্রীমঙ্গলবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা পৃষ্টপোষক, পুরষ্কার দাতা, মিডিয়া, স্পন্সরদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ কওে ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV