Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চার্চ-মাকডোনাল্ড বাংলাদেশী বিজিনেস এসোসিয়েশন’র সম্মাননা পেল সাংবাদিক আজিমউদ্দিন অভি

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: September 17, 2023 | 5:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটিতে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেল যমুনা ‍নিউজের বিশেষ প্রতিনিধি আজিমউদ্দিন অভি। নিউওয়ার্ক ব্রুকলিন কিংস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জেলস (ERICK GONZALES) এর হাত থেকে তিনি এ সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন। চার্চ-মাকডোনাল্ড বাংলাদেশী বিজিনেস এসোসিয়েশন ইনক পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

১৬ই সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কের ব্রুকলিন ১৪ তম সর্ববৃহৎ পথ মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এ্যাডামস, কাউন্সিলওম্যান শাহানা হানিফ। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মইন চৌধুরী, সিডিপেপ হোমকেয়ার সত্তাঅধিকারী চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইনক এর সভাপতি আব্দুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, মেলা কনভেনার মামুনুর রশিদ ও মেলার মেম্বার সেক্রেটারি মাইনুল আলম বাপ্পি সহ বিজনেস এসোসিয়েশনের সদস্যরা। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে যখন মানুষের দুর্বিসহ অব্স্থা বিরাজ করেছিল ঠিক তখন সাংবাদিক অভি জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে ব্যস্ত সময় পার করেছেন। যমুনা টিভির মাধ্যমে তুলে ধরেছেন করোনায় আক্রান্ত প্রবাসীদের সুখ-দু:খ। যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে বাঙ্গালি কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এ সংগঠনটি তাঁকে এ সম্মাননা প্রদান করে। তিনি ছাড়াও এ মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট পদ্রান করা হয়। আজিমউদ্দিন অভি ২০১০ সালে চিটাগাং থেকে দৈনিক মানব জমিন পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ২০১১ ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে তিনি পাড়ি জমান। এরপর ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলা ভিশনের যুক্তরাষ্ট্রের বিশিষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০২০ সালে যমুনা টিভিতে স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে যোগ দেন । আজিম উদ্দিন অভির দেশের বাড়ী বাংলাদেশে চট্টগ্রাম জেলা সন্দীপ থানা বাউরিয়া গ্রামে। তিনি বর্তমানে স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ