নিউইয়র্কে আজকাল সম্পাদক শাহ নেওয়াজের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ এবং রানো নেওয়াজ এর উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে কমিউনিটির ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাওলানা ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী বাংলাদেশি কমিউনিটি, মুসলিম সম্প্রদায়সহ বিশ্ব সম্প্রদায়ের কল্যাণে দোয়া পরিচালনা করেন। তিনি বলেন, এই মিলাদ মাহফিলের বদৌলতে আল্লাহ নিশ্চয়ই আমাদের সকলের গুণাহ মাফ করে দেবেন। আমাদের আত্মীয়-স্বজন ও বাবা মা সহ যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদের বেহেস্তে নসিব করেন। শাহ নেওয়াজ দম্পতি প্রতিমাসেই তাদের কুইন্স বাসভবনে এই ধরনের ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন। গত শুক্রবারে অনুষ্ঠিত এ মাহফিলে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
গত শুক্রবার ১৫ সেপ্টেম্বর মাগরিবের নামাজের পর এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আয়োজিত বারবিকিউ পার্টিতে কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ নেন। মিলাদ মাহফিলে অংশগ্রহনকারি উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন রিজিয়া পারভিন, মোহাম্মদ আলী, আমিন মেহেদি, কাজী আযম, নুরুল আজিম, শাহনাজ বেলি, কামরুজ্জামান বকুল, মো: আলম নমি, আহসান হাবিব, ফিরোজ আহমেদ, ফকরুল ইসলাম দেলোয়ার, আকাশ রহমান, ময়নুজ্জামান চৌধুরী, এলিন রহমান, আলমগীর খান আলম, আব্দুর রশীদ বাবু, আবু বকর সিদ্দিক, মোস্তফা অনিক রাজ, বেলাল হোসেন, শাহ জে চৌধুরী, মফিজুর রহমান, শফি উদ্দীন, আব্দুল কাদের, সুলতানা বেগম, মারিয়া, এনএসএম মইনুল ইসলাম সজল, নাফিযা, রাসেল প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল