নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে পথমেলা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে জাকজমক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পথ মেলা। ৩০ সেপ্টেম্বর শনিবার কুইন্সের জ্যাকসন হাইটস্থ ৭৬ স্ট্রিটের উপর আয়োজিত মেলাটি উদ্বোধন করেন নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ।
মেলায় উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলম নমি ও মোস্তফা অনিক রাজ। ব্যবস্থাপনায় ছিলেন হারুন ভূইয়া, রাশেদ আহমেদ, চন্দন গুপ্ত,আশরাফ লিটন,এ বি সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও বেলাল আহমেদ।
বিভিন্ন পর্যায়ে মেলায় বক্তব্য রাখেন নুরুল আজিম, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আহসান হাবিব, ফোবানার সাবেক কনভেনর হাসানুজ্জামান হাসান,জালালাবাদ এসোসিয়েশনের মইনুল ইসলাম,সোসাইটির মিয়া মোহাম্মদ দুলাল মিয়া.ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম,শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, মূলধারারা রাজনীতিক শাহ মোহাম্মদ, কমিউনিটি একটিভিস্ট আব্দুল খালেক,ফোবানার নিশান রহিম, লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রকি এলিয়েন ও শাহ ফাউন্ডেশনের শাহ জে চৌধুরী।
মেলায় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী, রানো নেওয়াজ, শাহ মাহবুব, মোস্তফা অনিক রাজ ও লাল্টু। শিল্পীদের পরিবেশনার ভূয়সী প্রসংশা করেন উপস্থিত দর্শক শ্রোতারা। বৃষ্টি ও দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক মানুষ মেলায় সমাগত হওয়ায় শাহ নেওয়াজ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি