Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

পবিত্র কুরআন : রোগ মুক্তির দোয়া

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: October 2, 2023 | 10:06 PM

হাফিজ মাছুম আহমদ দুধরচকী : মহান আল্লাহ পাক পবিত্র কুরআন নাজিল করেছেন মানব জাতির কল্যাণে, সর্ব প্রয়োজনে। মানুষের জীবনে এমন কিছুই হবে না, যা কুরআনে নেই, এমন কিছুই ঘটবে না, যার উল্লেখ কুরআনে আসেনি।
এ পবিত্র কুরআনে এমন কিছু আয়াত ও বাণী রয়েছে- যা মানুষের রোগমুক্তি বা শিফা হিসাবেও কাজ করে। তাই মানুষের জন্য কল্যাণকর হবে কুরআনের ওইসব আয়াত দিয়ে মহান আল্লাহর কাছে রোগমুক্তির প্রার্থনা করা, আস্থা ও বিশ্বাসের সঙ্গে তার ওপর আমল করা।
বিসমিল্লাহসহ কুরআনের প্রথম সূরা ‘ফাতিহা’ (আলহামদুলিল্লাহ) পাঠ করা রোগমুক্তির সবচেয়ে উপকারী আমল। তা ছাড়া কুরআনে আরও এমন কিছু আয়াত উল্লেখ রয়েছে-যেগুলো রোগমুক্তির আমল হিসাবে গণ্য করা হয়। তার মধ্যে বহু পাঠ্য দুটি আয়াত বা আমল রয়েছে যা নিম্নে উল্লেখ করা হলো, কেউ যদি রোগমুক্তির উদ্দেশ্যে নিম্নের আয়াতগুলো পড়ে তাহলে আল্লাহ তায়ালা তাকে সব রোগ-বালাই থেকে মুক্তি দেবেন বলে আমরা বিশ্বাস করি।
‘ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি।’
অর্থ : যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই (মহান আল্লাহই আমাকে) আরোগ্য দান করেন। (সূরা শুয়ারার-৮০)।
‘ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউও ওয়া রহমাতুল্লিল মু’মিনি-ন।’
অর্থ : আমি (আল্লাহ) কুরআনে এমন কিছু নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। (সূরা বনি ইসরাইলের ৮২)।
উপরোক্ত আয়াতগুলো পাঠ করে রোগীর গায়ে ফুঁ দিলে, কিংবা পানিতে ফুঁ দিয়ে সে পানি রোগীকে পান করালে, অথবা রোগী নিজে উপরোক্ত আয়াতগুলো অধিক পরিমাণে পড়লে মহান আল্লাহ তাকে সব ধরনের রোগ-বালাই থেকে মুক্তি দেবেন। শিফায়ে কমেলা দান করবেন। আমিন।
মহান আল্লাহ পাক যেন আমাদেরকে উপরোক্ত আলোচনা গুলো আমল করার তাওফিক দান করেন আমীন।
লেখক : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ