নিউইয়র্কে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যান্সির একক সঙ্গীত সন্ধ্যা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত লাইভ কনসার্টে দর্শক মাতালেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সি। মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। জামাইকাস্থ ম্যারি লুইস একাডেমিতে রোববার রাত পৌনে ৯টা থেকে পৌনে ১১টা অবধি একের পর এক সংগীত পরিবেশন করেন তিনি। পিনপতন নিরবতায় সম্মেহিত হয়ে শ্রোতারা উপভোগ করছিলেন এ সঙ্গীতানুষ্ঠান।
মঞ্চে পা রেখেই ন্যান্সি বলেন, আমেরিকায় এটিই আমার প্রথম সংগীত সন্ধ্যা। প্রথমবার আমেরিকার মাটিতে পর্দাপন।কতজন দর্শকের সামনে গান গাইছি তা বড় বিষয় নয়। দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতি প্রিয় সংগীত পিপাসুদের সরব উপস্থিতি। আমার উপস্থিতি আপনারদের ভালোবাসার অংশ হয়ে থাকবে। দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীন দর্শক সারিতে বসে উৎসাহ দিচ্ছিলেন ন্যান্সিকে। এক পর্যায়ে উভয়েই মঞ্চে গিয়ে বুকে জড়িয়ে ন্যান্সিকে আর্শিবাদ করেন। শিল্পীর জন্য শিল্পী ও সহকর্মির জন্য ভালবাসা উজাড় করে তারা যুক্তরাষ্ট্রে ন্যান্সির উপস্থিতিকে স্বাগত জানান।
অনুষ্ঠানে সংগীতে ন্যান্সির অবদানের জন্য কমিউিনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ন্যান্সির প্রশংসা করেন। বক্তাদের মধ্যে ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বেলাল চৌধুরী প্রেসিডেন্ট এন্ড সিও ফোর স্টার ইম্পোর্ট, বেলাল হোসেন, প্রেসিডেন্ট বাংলা ট্রাভেলস, মোহাম্মদ হোসেন জামিল, প্রেসিডেন্ট বেঙ্গল হোম কেয়ার, গ্র্যান্ড স্পন্সর রন হক, সিইও টপ টি, মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, আলমগীর খান আলম, আকবর হায়দার কিরন, হাসান জিলানী,বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান হক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সিপিএ চিশতি, আবুল কাশেম, সিইও কোর ক্রেডিট, মোহাম্মদ জি সারওয়ার প্রেসিডেন্ট এবং সিইও ফ্রেশ ফুড ইউএসএ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল