বর্ষনমুখর দিনে নিউইয়র্কের ছড়াটে’র জমজমাট ছড়াড্ডা
আশরাফুল হাবিব মিহির, নিউইয়র্ক : তুখোড় ছড়াকারদের অংশগ্রহণে বৃষ্টিমুখর দিনে ছড়াপাঠের জমজমাট আসর বসেছিলো অনলাইনে। গত ৩০ সেপ্টেম্বর শনিবার ছড়াটে-র মাসিক ছড়াড্ডায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্য এবং বাংলাদেশ থেকে খ্যাতনামা ছড়াকাররা এই আড্ডায় যুক্ত হন। নিউইয়র্কে লাগাতার বৃষ্টি ও বিরুপ আবহাওয়ার কারণে এবারের ছড়াড্ডা অনলাইনে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া ‘বোধন’ আবৃত্তি সংগঠনের সদস্য শিশুশিল্পী আনমোল চৌধুরীর আবৃত্তির মধ্য দিয়ে আড্ডা শুরু হয়। আনমোল প্রখ্যাত তিন ছড়াকার শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, রাশেদ রউফ ও দেবব্রত দত্তের পরপর তিনটি ছড়া আবৃত্তি করে সবার প্রশংসা কুড়ায়। এরপর ছড়াকারগণ একে একে তাদের ছড়া পাঠ করেন। নিউজার্সি থেকে ছড়াকার আবৃত্তি শিল্পী সুব্রত চৌধুরী, বাংলাদেশ থেকে ছড়াকার শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, নিউইয়র্ক থেকে ছড়াকার কবি শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার কথা সাহিত্যিক সজল আশফাক, ছড়াকার মৃদুল আহমেদ, ছড়াকার শাম্স চৌধুরী রুশো ও ছড়াকার কবি সুমন শামসুদ্দিন অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী সকলে ছড়াটে-র ছড়াড্ডা’র এই উদ্যোগের জন্য প্রশংসা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছড়াটে-র প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো। বিপুল সংখ্যক শ্রোতারা অনলাইনে যুক্ত হয়ে এই আয়োজন উপভোগ করেন।
উল্লেখ্য, শিল্প-সাহিত্য সংগঠন ছড়াটে এবছরের ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিত মাসিক ছড়াড্ডা শুরু করে। এটি ছিলো অষ্টম ছড়াড্ডা।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি