নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ২০২৪ সালের আহ্বায়ক লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : লেখক-সাংবাদিক হাসান ফেরদৗসকে ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের মে মাসে এই মেলা অনুষ্ঠিত হবে। সম্প্রতি মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন মুক্তধারার আয়োজনে গত তিন দশকের বেশি ধরে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলা বইমেলা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলা ও বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন হিসাবে ইতোমধ্যেই সর্বত্র আদৃত হয়েছে। বাংলা ভাষার সেরা লেখক ও শিল্পীদের উপস্থিতি ছাড়াও উভয় বাংলার বিপুল সংখ্যক প্রকাশকের অংশগ্রহণের ফলে মেলাটি প্রবাসী বাঙ্গালিদের একটি সাংবাৎসরিক মিলন মেলায় পরিণত হয়েছে। এই মেলা প্রবর্তিত বাৎসরিক মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরষ্কার দেশে-বিদেশে লেখক ও সাহিত্য আমোদীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় ২০২৪ সালের মে মাসে নিউ ইয়র্কে ৪দিন ব্যাপী মেলা আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। গত বছর অনুষ্ঠিত বইমেলার সম্মানিত অতিথি ও দর্শকদের দাবির প্রেক্ষিতে মুক্তধারা ফাউন্ডেশনের কার্য়করী কমিটি বইমেলার নতুন নামকরণের সিদ্ধান্ত নেয়। এখন থেকে বইমেলার নতুন নাম ‘নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’। আশা করা হচ্ছে বাংলাদেশ ও ভারতের অন্যুন ৪০টি প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নেবে । নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সাহিত্য সংগঠনকেও তাদের প্রকাশিত নতুন গ্রন্থ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হবে।
বৈঠকে ড. নূরন নবী আশা প্রকাশ করেন, বিগত বছর সমূহের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী বইমেলা বিষয় বৈচিত্র ও অন্তর্ভূক্তিমূলক অংশগ্রহণে সকলের দৃষ্টি আকর্ষণ করবে লেখক ও কলামিস্ট হাসান।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
