নিউইয়র্কে বিয়ানীবাজার সমিতির নির্বাচনে মান্নান সভাপতি ও অপু সাধারন সম্পাদক নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশি বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মান্নান-জুয়েল প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুল মান্নান। আর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজবাহ-অপু প্যানেলের সাধারন সম্পাদক পদপ্রার্থী রেজাউল আলম অপু। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আব্দুল মান্নান মাত্র ১৩ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ১৯৩৭। মিজবাহ আহমেদ পেয়েছেন ১৯২৪ ভোট। প্রায় ২৬১ ভোটের ব্যবধানে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল আলম অপু। অপুর প্রাপ্ত ভোট ২০১৮। এই নির্বাচনে অপুই সর্বোচ্চ ভোট পেয়েছেন।
২২ অক্টোবর রোববার ওজনপার্কের কেন্দ্রে রাত সাড়ে ৮টা অবধি ভোট চলার পর নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করেন।
১৯ সদস্যের কার্যকরি পরিষদের নির্বাচনে সভাপতি, সহ সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছে মান্নান-জুয়েল পরিষদ। সাধারন সম্পাদক সহ ১৬টি পদে বিজয়ী হয়েছেন মিজবাহ-অপু প্যানেলের প্রার্থীরা। মান্নান-জুয়েল পরিষদের অন্য ২ বিজয়ী প্রার্থী হলেন রাজু আহমদ (যুগ্ম সাধারন সম্পাদক) ও আব্দুল হান্নান দুখু কোষাধ্যক্ষ)। সাধারন সম্পাদক পদসহ মিজবাহ-অপু প্যানেলের নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন মুহিবুর রহমান রুহুল (সহ সভাপতি), মাহমুদুল কবির রুবেল (সাংগঠনিক সম্পাদক), সিদ্দিক ইসলাম (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), শামসুল আলম শিপলু (দফতর সম্পাদক), আবু রাসেল (প্রচার সম্পাদক), জামিল আহমেদ জাফরুল (ক্রিড়া সম্পাদক), ফয়েজ আহমেদ (সমাজ কল্যান সম্পাদক) ও হাফছা ফেরদৌস হোসেন (মহিলা সম্পাদিকা)। মিজবাহ-অপু প্যানেলের সদস্য পদে নির্বাচিতরা হলেন মাহবুব উদ্দীন আলম, আমিন উদ্দীন,ইকবাল হোসেন, রেজওয়ান আহমদ,মাসুদুর রহমান,শরীফ আহমদ ও ফরহাদ হোসেন।
নির্বাচনে ৮ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকে বিয়ানীবাজার সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাননো হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি