নিউইয়র্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব উদযাপিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন স্থানে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক সহ বিভিন্ন সংগঠন ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।
পূজা উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন ও মন্দিরগুলি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এর মধ্যে ছিল পূজা, অঞ্জলি, আরাধনা, আরতি, যজ্ঞ, সন্ধি পূজা, সাংস্কৃতিক অনুষ্টান। সংগঠন ও মন্দির কমিটি পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও আকর্ষণীয় করতে ঢাকা ও কলকাতার বিভিন্ন জনপ্রিয় শিল্পী, কলাকুশলীও এনে ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক’র গুলশান ট্যারেসে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস।
সনাতন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শারদীয় পূজার প্রায় এক মাস আগ থেকেই পূজার প্রস্তুতি নেয় মন্দির ও সংগঠনগুলো।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল