নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ফ্রি শীত বস্ত্র বিতরণ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর এস্টোরিয়ায় মাইগ্র্যান্ট ও এসাইলাম সেইকারসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এবং সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, সালেহ চৌধুরী, সহ-সভাপতি কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য ফয়ছল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট শমশের আলী, কুইন্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা তোফায়েল চৌধুরী প্রমুখ। এ আয়োজনে স্পন্সর ছিলেন অ্যাপেলো ইন্সুরেন্স ব্রোকার্স’র শমসের আলী।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, প্রায় চার শ লোকের মাঝে ফ্রি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি জানান, করোনা মহামারি শুরুর পর থেকে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল