Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির নয়া কার্যকরী পরিষদ গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: November 8, 2023 | 1:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটি (এনসিবিসিএস) এর ২০২৪-২৫ বছরের জন্য কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার সন্ধায় জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মোহাম্মদ ভূঁইয়া। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও উপদেষ্টা আজহার আলী খান, নির্বাচন কমিশনার ও উপদেষ্টা সুজাউদ্দিন মোল্লা ও উপদেষ্টা আওকাত হোসেন খান।
এর আগে ২৪ অক্টোবর জ্যামাইকার আশা হোমকেয়ার মিলনায়তনে অনুষ্ঠিত সোসাইটির সাধারণ সভায় নির্বাচনের তারিখ ও তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
ডা. নাফিসুর রহমানকে সভাপতি ও মো: হেলাল আলম টিটুকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ হলেন, উর্ধতন সহ সভাপতি- মাহবুব কবির, সহ সভাপতি- ডা. রেজাউল কবির, যুগ্ম সম্পাদক- মো: শানু, সাংগঠনিক সম্পাদক- সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক- আরিফ আহমেদ অর্ণব, সাহিত্য ও গণমাধ্যম সম্পাদক- মনজুর কাদের, অর্থ সম্পাদক- মো: শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক- সাইদা টি হাবিব, শিক্ষা সম্পাদক- সেলিনা শারমিন, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক- সাইফ খান এবং নির্বাহী সদস্য আশরাফুজ্জামান, একেএম শামশুজ্জামান, রফিকুল ইসলাম, আনোয়ার পারভেজ ও ফাতেমা খান। বর্তমান সভাপতি মোহাম্মদ মজুমদার, উর্ধতন সহ সভাপতি রীনা সাহাকে উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
আগামী ২ ডিসেম্বর শনিবার সন্ধে ছটায় নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, বার্ষিক নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নিউইয়র্ক সিটি, স্টেট ও ফেডারেলে কর্মরত সকল সিভিল সার্ভিস কর্মকর্তাকে সপরিবারে যোগদানের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ