Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ এবং ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান এন মজুমদারের বর্ণাঢ্য সংবর্ধনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: November 9, 2023 | 1:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট সিনেটর (ডিস্ট্রিক্ট ৩৪) ন্যাথালিয়া ফার্নান্দেজ এবং ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোহাম্মদ এন মজুমদার যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশী আমেরিকান কমিউনিটি বোর্ড চেয়ারম্যান। গত ৬ নভেম্বর সোমবার ব্রঙ্কসের ১৪১০ ইউনিয়নপোর্ট রোডের আল আকসা পার্টি হলে ফেন্ডস অব ফার্নান্দেজ অ্যান্ড মজুমদার এ বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শণ করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ফাদার ডেভিড পাওয়ার। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ব্রঙ্কসের এসিসটেন্ট ডিষ্ট্রিক্ট এটর্নী রাশেদ মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শাখাওয়াত আলী, খলিল ফুডের চেয়ারম্যান শেফ খলিলুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, সাবেক সভাপতি মো. শামীম মিয়া, বিবিএ’র সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, সাবেক কমিউনিটি বোর্ড মেম্বার মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর মেম্বার এমডি আলাউদ্দিন, এনওয়াইপিডির সাবেক সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, পুলিশ অফিসার বিলাল রহমান, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট জামাল হুসেন, সায়েম মুন্তাকিম, সালমা সুমি, ফাহমিদা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ এবং ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আয়োজকরা। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত ন্যাথালিয়া ফার্নান্দেজ এবং মোহাম্মদ এন মজুমদার বিপুল ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের কমিউনিটির সবার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সমাজ ও রাজনীতিতে তাদের অনেক দুর এগিয়ে যেতে হবে।
মোহাম্মদ এন মজুমদার বলেন, আমাদের জন্য অনেক সুযোগ রয়েছে। এই সুযোগ গ্রহণ করতে হলে আমাদের ভোটার হতে হবে এবং ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের শক্তি ও সামর্থ জানান দিতে হবে।
স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ বলেন, আমি সব সময় বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এই ধারা অব্যাহত রাখতে তিনি বাংলাদেশী আমেরিকানদের সহযোগিতা কামনা করেন।
ন্যাথালিয়া ফার্নান্দেজ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে খারাপ একথা সত্যি, কিন্তু রাতারাতি এ অবস্থার উন্নতি হবে এমনটি আশা করাটাও ঠিক হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হয়েছে। আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
সকল বাংলাদেশীকে ভোটার হওয়ার এবং ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভোট দিলে আপনারা জনপ্রতিনিধিদের কাছে বেশি প্রিয় ও গ্রহণযোগ্য হবেন। আপনাদের সুযোগ সুবিধাও অনেক বাড়বে।
অনুষ্ঠানে বক্তারা স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন, প্যালেস্টাইনে ইসরাইলি বাহিনীর নিরীহ মানুষ হত্যাসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন।
পরে কেক কেটে মোহাম্মদ এন মজুমদারের ৬০তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV