Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: November 10, 2023 | 2:35 PM

সিকান্দর হক : যুক্তরাষ্ট্রে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘‘সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক। সাস্ট অ্যালামনাই একটি স্বতন্ত্র, অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির অন্যতম বড় লক্ষ্য হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়ন সাধন, তাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ও পরস্পরের সঙ্গে নেটওয়ার্কিং তৈরি করা।
গত ৫ ই নভেম্বর রোববার দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে সাস্ট অ্যালামনাইয়ের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের এস্টোরিয়ায় জালালাবাদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে নিউইর্য়ক ও নিউজার্সি স্টেটের বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশী বংশোদ্ভুত প্রায় অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বেলায়েত চৌধুরীকে সভাপতি ও সায়েদ জাবেদুল মুনিরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী বিশিষ্ট কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ ফরিদ আলম এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্য সদসদ্যরা হলেন : সহ-সভাপতি আহমেদুর রহমান রণি, হুমাইরা সুলতানা, আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম, অর্থ সম্পাদক আজহার আহমেদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মঈনুল হোসেন বাবু, সহ- সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সুফিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহেছানুল হক টিপু, সাংস্কৃতিক সম্পাদক শাকির হোসেন, মহিলা সম্পাদক ফারহানা ইসলাম, অফিস সম্পাদক তাসফিক রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে ড.আলাউদ্দিন ভূইয়াঁ, অসীম কুমার সরকার, মিসকাত জাহান নিশু, নাজনীন আক্তার মৌসুমী, আ.ক.ম ইলিয়াছ, ওমর শোয়েব ও আহমেদ ফাহাদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ ফরিদ আলম বলেন, যুক্তরাষ্ট্রে সাস্টিয়ানদের ভবিষ্যত উজ্জ্বল। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাস্টিয়ানদের হৃদয়ে লালিত স্বপ্ন সাস্ট অ্যালামনাই অব ইউ.এস.এর একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি আত্মপ্রকাশের দিনে সভাপতি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি খুব আনন্দিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী মাসুদুর রহমান ও মোঃ কামাল হোসেন।
এদিকে নবগঠিত কমিটির সভাপতি বেলায়েত চৌধুরী জানান, সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী ৪ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরি করার পাশাপশি শীতকালীন পুর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠান আয়োজনে কাজ করবে।
অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেলায়েত, জাবেদ, রণি, আলমগীর, মাসুম, আজহার, বাবু, মিসকাত, ফারহানা, হুমাইয়রা, শাকির, মাসুক আহমেদ, তাসফীক, মৌসুমী, ফাহাদ প্রমুখ।
শেষে নতুন কমিটির সভাপতি বেলায়েত হোসেন অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আসন্ন শীতকালীন পুনর্মিলনী ও কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত সাস্টিয়ানদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ