Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নতুন সংগঠন জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন-জেবিএ : শাহ নেওয়াজ সভাপতি ও রাব্বী সৈয়দ সাধারণ সম্পাদক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: November 14, 2023 | 11:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন – ‘জেবিএ’ নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। আগামী দুই বছরের জন্য জেবিএ এর উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে । ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের প্রথম সভায় ঘোষিত নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রাব্বী সৈয়দ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বৃহত্তর জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির শিল্প, সংস্কৃতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডকে আরো সু-শৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ সামাজিক সংগঠনের প্রত্যাশাই নতুন সংগঠনের লক্ষ্য।
কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিবের পরিচালনায় কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সভায় উপস্থিত ছিলেন। সভার প্রথম পর্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মতামত ব্যক্ত করার পর নাসির আলী খান পল, আজহারুল হক মিলন, ফখরুল আলম, মোহাম্মদ আলী, তৈয়বুর রহমান হারুন এই চারজনকে নকমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতের তাদের প্রস্তাবে জেবিএ’র প্রস্তাবিত নতুন উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রয়োজনে প্রস্তাবিত কার্যকরী কমিটি সংশোধন বা সংযোজন হতে পারে। উপদেষ্টা পরিষদের সকলেই সম মর্যাদায় উপদেষ্টা হবেন বলে সংগঠনের অন্যতম উদ্যোক্তা আহসান হাবিব জানান।
নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন নাসির আলী খান পল, মোর্শেদ আলম, আওয়াল সিদ্দিকী, কাজী আজহারুল হক মিলন, ফখরুল আলম, মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন, আজহার হক, মোস্তাক আহমেদ নিউটন, আকাশ রহমান, এডভোকেট মতিউর রহমান, রেজাউল করীম চৌধুরী, রাফাত হোসাইন, খলিলুর রহমান, শেখ ইলিয়াস হাবীব, শাহ মোয়াজ্জেম, আলমগীর ভূইয়া, কাজী হেলাল আহমেদ, রুবাইয়া রহমান, মোহাম্মদ কবীর, আকতার রহমান ও ডা. নার্গিস রহমান।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সভাপতি শাহ নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব, সহ সভাপতি মাকসুদ চৌধুরী ও রীনা সাহা, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, সহ সাধারণ সম্পাদক আনজাম সিদ্দিকী রাফি, কোষাধ্যক্ষ আহনাফ আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সাহিত্য সম্পাদক মঞ্জুর কাদের, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সহ সাংস্কৃতিক সম্পাদক মরিয়ম মারিয়া, প্রচার সম্পাদক জলি আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু, সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট সামিউল করিম আলমগীর, ক্রীড়া সম্পাদক সজিব চৌধুরী, দপ্তর সম্পাদক বদরুদ্দোজা সাগর, আপ্যায়ন সম্পাদক মোতালিব সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক কবি সালেহা ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী, মোসলেহ উদ্দিন খান সেলিম, ডিউক খান, সেলিম খান, ডা. নাফিসুর রহমান, শেখ হায়দার আলী, কাজী জামান বিটু, সুলতান বোখারী, শিবলী নোমানী, মনিউর রহমান জাহাঙ্গীর, শামস চৌধুরী রুশো, সোহেল সীমান্ত, হাফিজ উদ্দিন, ডা. আইরুন নাহার রুলী, নাজিয়া জাহান, মাহবুবুল ফিরোজ, হুমায়ুন কবীর তুহিন ও মোস্তফা অনিক রাজ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV