নিউইয়র্কে সংবাদ সম্মেলনে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সাথে যুক্তরাষ্ট্র বিএনপির সংহতি প্রকাশ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপি বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে। সরকারের পদত্যাগের দাবিতে প্রবাসেও তারা লাগাতার কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করছেন। ২০ নভেম্বর সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন। পরিচালনায় ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।
এ সময় যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দীন, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ,শাহ আলম, শরীফ লস্কর, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, সারোয়ার খান হারুন, শফিকুর রহমান, শাহাদত হোসেন রাজু, ফারুক চৌধুরী, খলকুর রহমান, জসিম উদ্দীন প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি