Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে উদযাপন : নিউইয়র্কে খলিল বিরিয়ানী হাউজে রেকর্ড সংখ্যক টার্কি বিক্রি! (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: November 24, 2023 | 4:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে ২৫ নভেম্বর বৃহস্পতিবার উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং ডে। প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার টার্কি ভোজসহ উৎসব আয়োজনে দিবসটি উদযাপিত হয়। যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন থ্যাংকসগিভিং ডে। এটি এখন বাঙালীদেরও উৎসব। এদিন ঘরে ঘরে তার্কির রোস্ট ছাড়াও আয়োজন করা হয় ভিন্ন স্বাদের খাবার। প্রতি বছরই থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বাংলাদেশী কমিউনিটিতে নানা উৎসব হয়। এবারও বিভিন্ন স্থানে হয়েছে থ্যাংকসগিভিং ডে উৎসব। পার্টি ও ঘরোয়াভাবে উদযাপিত হয় দিবসটি।
নিউইয়র্ক সিটির বিভিন্ন রেস্টুরেন্টে চলে টার্কি উৎসব। খলিল বিরিয়ানী হাউসের ব্রঙ্কস ও জ্যামাইকায় অনুষ্ঠিত ব্যতিক্রমী থ্যাংকসগিভিং উৎসব।
খলিল’স ফুডের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান জানান, তিনি এবার রেকর্ড ২০০টি হালাল টার্কির অর্ডার পেয়েছেন। যা আগের বছরের প্রায় দ্বিগুন।
শেফ মো. খলিলুর রহমান জানান, বুধবার রাত থেকেই তারা অর্ডার নেয়া বন্ধ রাখেন। একারণে সবার অনুরোধ রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। তিনি বলেন, অর্ডার নেয়া গ্রাহকদের সরবরাহ নিশ্চিত করতে তার রেস্টুরেন্টের তিনটি কিচেনেই বুধবার রাতভর কাজ করে কর্মীরা। বৃহস্পতিবার দিনভরও চলে নিরলস কর্মযজ্ঞ। নির্দিষ্ট সময়ে রেডি করে ২০০টি টার্কি সরবরাহ করতে হিমসিম খেতে হয় তাদের।
মো. খলিলুর রহমান জানান, তারা কোয়ালিটির সাথে কোনো অবস্থাতেই আপোষ করেন না। জোর দেন কোয়ালিটি এবং স্বাস্থ্য দু’দিকেই। তিনি বলেন, পাইকারী দোকান থেকে ফ্রোজেন টার্কি ক্রয় করেন নি। লাইভ পোলিট্রি ফার্ম থেকে উচ্চ মুল্য দিয়ে টার্কি ক্রয় করে হালালভাবে জবাই করে স্বাস্থ্যসম্মত ভাবে রান্না করে ক্রেতাদের সরবরাহ করেন। রোস্টে কোন আলাদা রং ব্যবহার করা হয়নি। গ্রাহকদের চাহিদামত প্রতিটি টার্কি ওয়েল ডান কুক করে গ্রহকদের হাতে তুলে দেয়া হয়।
শেফ খলিল আরো বলেন, বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির বিপুল সংখ্যক লোক ব্রঙ্কস ও জামাইকার খলিল বিরিয়ানী হাউজে আসেন থ্যাংকসগিভিং উৎসব করতে। ক্রেতাদের মধ্যে দেশী বিদেশী অনেক চিকিৎসকও রয়েছেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানেও থ্যাংকস গিভিং টার্কি সরবরাহ করেছি। নিউইয়র্ক সহ পার্শ্ববর্তী স্টেট থেকেও অনেকে থ্যাংকস গিভিং টার্কি নিতে এসেছেন। সকলকে হালাল টার্কি সরবরাহ করতে পেরে আমরা আনন্দিত। সকলের কাচ্ছে কৃতজ্ঞ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV