Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশী অ্যামেরিকান কর্মকর্তার পদোন্নতি

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: November 29, 2023 | 9:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশী অ্যামেরিকান কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় ২১ নভেম্বর দুপুরে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহন করেন সার্জেন্ট রুবেল নাথ ও সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রহিম। পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই এই পদে পদায়ন পেয়েছেন।
নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট রুবেল নাথ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার স্বনামধন্য শিক্ষক দম্পতি কানাই বন্ধু নাথ ও রূপসী দেবীর সন্তান। ২০০০ সালে তিনি আমেরিকায় পাড়ি জমান। এরপর স্ট্যটান আইল্যান্ড কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে ডিগ্রী অর্জন করেন। রুবেল নাথের বাবা নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক এজেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।
নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রহিমের জন্ম নোয়াখালীর কোম্পানী গঞ্জে। এখান থেকে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে তিনি রসায়েন অনার্স এবং মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন চট্টগ্রাম কলেজ থেকে। তিনি ২০১১ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে আসেন ইমিগ্রেন্ট হয়ে। ২০১৩ সালের ডিসেম্বরে মাসে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক এজেন্ট হিসাবে যোগদান করেন।
বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দেন। প্রিয়জনদের উপস্থিতিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজ তৈরী হয়। এই দুই জনের পদোন্নতিতে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
এদিকে, সার্জেন্ট রুবেল নাথ ও সার্জেন্ট মোহাম্মদ আব্দুর রহিমের পদোন্নতিতে বাংলাদেশী অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারী ক্যাপ্টেন একেএম আলম অভিনন্দন জানিয়েছেন। এই দুই কর্মকর্তার অর্জন বাংলাদেশী অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা’র )মিডিয়া লিয়াজন ডিটেক্টিভ জামিল সারোয়ার জনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা’র সাবেক বোর্ড মেম্বার ক্যাপ্টেন মিলাদ খান, সার্জেন সাঈদুল, সার্জেন্ট সাইফুল ইসলাম, সার্জেন্ট মোঃ লতিফ, সার্জেন্ট মাহমুদ, সার্জেন্ট হোসাইন, অফিসার রহমান, বাপা’র সাবেক নেতৃবৃন্দ, বাপা’র সদস্যসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
উল্লেখ্য বিশ্বের অন্যতম চৌকষ পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV