বাংলাদেশে নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রবাসী বাংলাদেশিরা নভেম্বর মাসে ১,৯৩০.০৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। প্রবাসীরা ২০২২ সালের নভেম্বরে দেশে ১,৫৯৫.১৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। বাসস
সর্বশেষ সংযোজনের ফলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের (অর্থবছর-২৪) প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রাপ্তির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধি ০.২৪ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে দেশে মোট ৮,৮১৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত বছর এটি ছিল ৮,৭৯৩.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বাসসের সাথে আলাপকালে উল্লেখ করেছেন যে সরকার অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে অর্থ প্রেরণে উৎসাহিত করতে আইনসিদ্ধ চ্যানেলকে দ্রুত ও সহজ করার ব্যবস্থা নেওয়ায় দেশে রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী প্রবণতা লকক্ষ্য করা যাচ্ছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল