যুক্তরাষ্ট্রের শিকাগোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঢাকার ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী কন্যা নাদিহার মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন ঢাকার ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা কানাডা প্রবাসী নাদিহা আলী (৩৭)। স্থানীয় সময় ৬ ডিসেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হন নাদিহা। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । নাদিহার মৃত্যুর খবরে শিকাগোসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, নাদিহা কানাডায় থাকতেন। শিকাগোয় তার খালাকে দেখতে গিয়েছিলেন। মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা নাদিহা আলী।
যুক্তরাষ্ট্রে জানাজার পর তার দাফন সেখানেই সম্পন্ন হয়েছে। কন্যার মৃত্যুর সংবাদ পেয়ে বৃহস্পতিবার নূর আলী ও সেলিনা আলী শিকাগোতে এসেছেন।
এদিকে ইউনিক গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার শিকাগোতে জানাজা শেষে নাদিহা আলীর দাফন সম্পন্ন হয়।
নাদিহা আলীর অকাল মৃত্যুতে ইউনিক গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
নাদিহার মৃত্যুতে নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল