Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস পালন : র‌্যালি, মোমবাতি প্রজ্জ্বলন, সেমিনার ও আলোচনা সভা ‘(ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: December 11, 2023 | 9:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র’র উদ্যোগে গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি স্মরণে র‌্যালি, মোমবাতি প্রজ্জ্বলন, “আন্তর্জাতিক জেনোসাইড দিবসের তাৎপর্য ও একাত্তরে বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি” শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে র‌্যালি, মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন শেষে মামুন’স টিউটোরিয়ালে “আন্তর্জাতিক জেনোসাইড দিবসের তাৎপর্য ও একাত্তরে বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও কী নোট স্পিকারের বক্তব্য উপস্থাপন করেন জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র এর সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রেস সেক্রেটারী নাসির উদ্দিন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক এম ফজলুর রহমান, নিনি ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাগর লোহানী, ড. ওবায়েদ উল্লাহ মামুন, ক্লারা রোজারিও, অধ্যাপক হুসনে আরা, আওয়ামীলীগ নেতা প্রকৌ: মোহাম্মাদ আলী সিদ্দিকী, এ্যাড. শাহ মো: বখতিয়ার আলী, এমএ করিম জাহাঙ্গীর, আক্তার হোসেন, হেলাল মাহমুদ, জালাল উদ্দিন জলিল, আশরাফ, জাকির হোসেন বাচ্চু, রুমানা আখতার, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৯ মাসে ৩০ লাখ বাঙালিকে হত্যা, ৪ লাখের অধিক নারীর সভ্রমহানীর ঘটনা বিশ্বের অন্যতম বৃহৎ গণহত্যাযজ্ঞের একটি। অথচ আজ অবধি তা জাতিসংঘের স্বীকৃতি পায়নি। একাত্তরে পাক হায়নাদের সেই নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে ড. প্রদীপ রঞ্জন কর বাংলাদেশে পাক বাহিনীর সেই নির্মম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সাল থেকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে এই রেজুলেশনে বাংলাদেশ এখনও অন্তর্ভুক্ত হতে পারেনি। মেলেনি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশ ২৫ মার্চকে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য দাবি জানিয়ে আসছে। জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র দীর্ঘ্যদিন ধরে এ দাবি আদায়ে নানা কর্মসুচি পালন করে আসছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV