নিউইয়র্কে ফোবানা’র সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান সালুর স্মরণ সভা ও দোয়া মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ফোবানা’র সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সংগঠন, রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান সালুর স্মরণ সভা ও দোয়া মাহফিল গত ১০ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। ফোবানা’র স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উডসাইডের আহলে বায়েত জামে মসজিদের ইমাম ও খতিব ড. সাইয়েদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ।
ফোবানা স্টিয়ারিং কমিটির আয়োজনে জ্যাকসন হাইটস্থ শেফ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডা. খন্দকার মাসুদুর রহমান।
মরহুম আতিকুর রহমান সালুর কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান, নুরুল হক, আজকাল পত্রিকার প্রধান সম্পাদক মনজুর আহমদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, সাংবাদিক মইনুদ্দিন নাসের, খন্দকার ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, ফারুক চৌধুরী, কাজি ওয়াহিদ এলিন, সাংবাদিক তাসের খান মাহমুদ, প্রথম আলোর উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, সাংবাদিক ইমরান আনসারী, আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান তোফায়েল আহমেদ চৌধুরী, সাদেক খান, মাহমুদ চৌধুরী, আলমগীর খান আলম, আকবর হায়দার কিরন, কিউ জামান, নেহার সিদ্দিকী, মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর হোসেন, তইমুর জাকারিয়া রুমি,প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিপ্লবের দীক্ষায় গড়ে উঠা আতিকুর রহমান সালু কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নি। তার সারা জীবনের দিক নির্দেশনা ছিল মজলুম জননেতা মাওলানা ভাষানীর জীবন দর্শণ। বাংলাদেশে আতিকুর রহমান সালুর মতো ত্যাগী ও আদর্শের কর্মীর আজ বড়ই অভাব। বক্তারা বলেন, বাংলাদেশের পরিবেশ আন্দোলন জোরদার, পানির ন্যায্য হিস্যা আদায় ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে সব সময় সোচ্চার ছিলেন মরহুম আতিকুর রহমান সালু। এই কাজগুলো করতে পারলেই পরপারে তাঁর আত্মা শান্তি পাবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, আতিকুর রহমান সালু তাঁর কর্মের মাধ্যমেই আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল