Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক প্রতিনিধি নির্বাচিত করার আহবান হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলীর

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: December 14, 2023 | 11:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হওয়ার কারণ হল মুসলমানরা প্রতিবাদী চেতনার। আর ফিলিস্তিনী মুসলমানদের প্রতিবাদী চেতনাকে বন্ধ করতে বর্বর ইসরাইলী বাহিনী তাদেরকে নির্বিচারে হত্যা করছেন। অথচ বিশ্ব মোড়রা তা নিশ্চুপ হয়ে দেখছে। এই গণহত্যার বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে কাজ করতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক প্রতিনিধি নির্বাচিত করার জন্য আহবান জানান।
তিনি ১৩ ডিসেম্বর বুধবার রাত ৮ টায় হযরত শাহ্জালাল দারুসুন্নাহ ডি ওয়াই কামিল মাদ্রাসার হল রুমে জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর সভাপতিত্বে ও এম এ ওয়াহিদ এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামাল মেম্বার, এখলাছুর রহমান, সৈয়দ হাফিজ আজিজুর রহমান হেলাল, সুবহানিঘাট হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ বায়জিদ আলম, আল ইসলাহ নেতা মাওলানা আতাউর রহমান, তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতা কারী মাওলানা মারুফ আহমদ, মাওলানা আব্দুল খালিক, মোঃ আলী হুসেইন, আলহাজ্ব ফয়জুল হক, হাজী নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার বাচ্ছু মিয়া, মোঃ আব্দুল আহাদ, ব্যবসায়ী জয়নাল আবেদীন, ক্বারী আব্দুল মতিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মিশরাত আহমদ, হাফিজ মাহতাব উদ্দিন, মোঃ জাকারিয়া, হাবিবুর রহমান হাবিব, মোঃ মাজেদুল ইসলাম মাইদ, মাওলানা গুলজার আহমদ, হাফিজ আব্দুল হামিদ, মোঃ সালমান আহমদ প্রমুখ।
শেষে প্রধান অতিথি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ