নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলীর মায়ের ইন্তেকাল, আজ জানাজা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক, বাংলাদেশী আমেরিকান নেশানাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি ও ব্রঙ্কস মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মো: সোলায়মান আলীর আম্মা লাইলী বেগম (৭১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। নিউইয়র্কে নিজ বাড়িতে ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৮টায় পরিবারের সকলের উপস্থিতিতে তিনি ইন্তেকাল করেন।
আজ ১৪ ডিসেম্বর মরহুমের জানাজার নামাজ Parkchester জামে মসজিদে (Location: 1203 Virginia Ave, Bronx, NY 10472 জোহরের নামাজের সময় ১ টায় অনুষ্ঠিত হবে। আজ ১৪ December Laurel Grove Cemetery Paterson NJ সমাধি করা হবে ৩ঃ৩০ মিঃ!
সোলায়মান আলী তার আম্মার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।
সোলায়মান আলী জানান, বাংলাদেশে তার বাড়ি ফরিদপুর সদরে, মামার বাড়ি গোপাগঞ্জ। তার আম্মা গোপালগঞ্জ ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে মুকসুদপুর নামক স্থানে রাস্তা ক্রসিং এর সময় পরিবহন বাসের ধাক্কায় ব্রেইন স্ট্রোক করেন ২০১৪ সনে। সেই থেকে নিউইয়র্কে তার নিজ বাড়িতে ও হসপিটালে চিকিৎসা চলে। গত জুলাই মাসে ডক্টর আর চিকিৎসা নেই বলে জানিয়েছেন। নিউইয়র্ক হস্পিস সার্ভিসে নিজ বাড়িতে তিনি পরিচর্যায় ছিলেন। তিনি ১১ সন্তানের জননী, ৪ জন সন্তান মারা গেছে, ৬ সন্তান তিন ছেলে তিন মেয়ে নিউইয়র্কে ছিলেন। বড় ছেলে মো: সোলায়মান আলী সবার কাছে তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল