Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ’শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন : তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: December 14, 2023 | 9:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আজ ১৪ ডিসেম্বর যথাযথ মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করে।
’শহিদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবীগণ এবং অন্যান্য শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি এবং  প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা আজকের দিনটিকে বাংলাদেশের তথা বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কময় দিন হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতির নিশ্চিত বিজয় আসন্ন আঁচ করতে পেরে পাক হানাদার বাহিনী দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে। তিনি আরো বলেন, হানাদার বাহিনীর দোসর ও স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় পাকবাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞের মধ্যদিয়ে তাদের পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। বাংলাদেশ যাতে আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল বুদ্ধিজীবী হত্যাকান্ডের মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি মহান স্বাধীনতার চেতনা ধারণ করে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে বেগবান করতে সকলের প্রতি আহবান জানান। বিশেষ করে তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। ২০৪১ সালের মধ্যে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের শপথ নেয়ার আহবান জানান কনসাল জেনারেল।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য, শহিদ বুদ্ধিজীবী এবং শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
এর পূর্বে কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা কর্তৃক আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন এবং নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় অস্থায়ীভাবে স্থাপিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাত ১২:০১ মিনিটে কনস্যুলেটের পক্ষ থেকে ‍পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV