Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব’র নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: December 25, 2023 | 6:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক-অ্যাটাব’র দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২০ ডিসেম্বর বুধবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কর্নফুলী ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন এবং সিলেকশনের মাধ্যমে সাধারণ সম্পাদক হয়েছেন স্কাইল্যান্ড ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মাসুদ মোরশেদ।

এই সাধারণ সভায় সংগঠনের ৩৩ জন সদস্য অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং মতামত ব্যক্ত করেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেঘনা ট্রাভেলস’র স্বত্ত্বাধিকারী মো: এম রহমান, নির্বাচন কমিশনার ছিলেন ইউনির্ভাসেল ট্রাভেলস’র স্বত্ত্বাধিকারী কে এম রেজওয়ান এবং বাংলাদেশ ট্রাভেলস’র স্বত্ত্বাধিকারী জাফর ফেরদৌস।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রহমানিয়া ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাবিলা এয়ার ট্রাভেল্স-এর সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ। মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক কর্ণফুলী ট্রাভেল্স এর সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন।
২০২৪-২০২৫ সালের পূর্ণাঙ্গ কার্য্যকরী কমিটি : সভাপতি কর্নফুলী ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন, সহ সভাপতি রহমানিয়া ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ), সাধারণ সম্পাদক স্কাইল্যান্ড ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মাসুদ মোরশেদ, কোষাধ্যক্ষ ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী সামসুদ্দিন বশির, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা এয়ার ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মো: এ কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাংকর ট্রাভেলসের সত্ত্বাধিকারী এএসএম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএস ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী শ্যামল তালুকদার। কার্যকরী সদস্য ডিজিটাল ট্রাভেল্স এস্টোরিয়া’র সত্ত্বাধিকারী নজরুল ইসলাম, জান্নাত ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ উদ্দিন, এক্সপ্রেস এয়ার ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মো: কে জামান (রঞ্জু) এবং বেলাল ট্রাভেল্ স্কাই ইন্ক’র সত্ত্বাধিকারী রূপক বড়–য়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী বেলায়েত হোসেন, সাফওয়ান ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মো: আবুল খালেক, ফ্লাই এইচটিটি’র সত্ত্বাধিকারী তাহামিনা বেগম, রশিদ ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী হারুনর রশিদ, জাম্বু ট্রাভেল্সে’র সত্ত্বাধিকারী আলী আহমেদ চৌধুরী, নাজমা ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী রোকেয়া বেগম নাজমা, ব্লু স্কাই ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী আলাউদ্দিন শরীফ, এসএ ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী আলী আকবর বাপ্পী প্রমুখ।
সংগঠনকে আরো গতিশীল, উন্নয়নমুখী ও সক্রিয় করতে নতুন কমিটির কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ট্রাভেল এজেন্সী মালিকদের স্বার্থ রক্ষা, গ্রাহক সেবা নিশ্চিত, সম্প্রীতি বৃদ্ধিসহ কমিউনিটির সকলের মাঝে পারস্পরিক সর্ম্পক উন্নয়নের লক্ষে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব প্রতিষ্ঠা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV