Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

টাইম টিভি’র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার সামিউল ইসলামের মায়ের ইন্তেকাল, বরিশালে দাফন

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: December 27, 2023 | 1:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, টাইম টেলিভিশন-এর ব্রডকাস্ট চীফ সামিউল ইসলামের মা মনোয়ারা আহমেদ (৯১) ইন্তেকাল করেছেন। ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১১ জন পুত্র-কন্যা ও নাতি-নাতনীসহ বহু আতœীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমার পুত্র-কন্যার মধ্যে ৫ জন পুত্র ও ৬ জন কন্যা। তাদের মধ্যে বাংলাদেশে ৩ কন্যা বসবাস করছেন। আর ৪ পুত্র ও ২ কন্যা যুক্তরাষ্ট্রে এবং একপুত্র ও এক কন্যা যুক্তরাজ্যে সপরিবাওে বসবাস করেন।
মরহুমার মরদেহ বরিশাল জেলার মুলাদী উপজেলা চরলক্ষীপুর গ্রামে মঙ্গলবার দাফন করা হয় বলে জানা গেছে।
এদিকে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার সামিউল ইসলামের মায়ের ইন্তেকালে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও সিইও আবু তাহের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাচিত সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিব রহমান, টাইম টিভি’র অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদপৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV