Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি: সভাপতি এ্যাডভোকেট মতিউর, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রশিদ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: December 27, 2023 | 3:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচন। এতে ৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট এম মতিউর রহমান। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডভোকেট আব্দুল ওয়াহিদ পেয়েছেন ৪৪ ভোট। অন্যদিকে ৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট আব্দুর রশিদ। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডভোকেট মো. সাইদুর রহমান পেয়েছেন ৪৭ ভোট।
গত ২৩ ডিসেম্বর শনিবার জ্যাকসন হাইটসের মামাজ পার্টি হলে সুষ্ঠু, সুন্দও ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়।
নিবাচনে ১৭৫ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭ টি পদের বাকি ১৫ টি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল ও এডভোকেট রুবিনা মান্নান, যুগ্ম সম্পাদক এডভোকেট সোনিয়া সুলতানা ও এডভোকেট সাব্বীর আহমদ মাজহার, কোষাধ্যক্ষ এডভোকেট মাহবুর আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, অফিস সম্পাদক এডভোকেট কুবরাতুনন্নেছা, প্রচার সম্পাদক এডভোকেট জয়দীপ আচার্য্য, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট রেদোয়ানা রাজ্জাক, সমাজকল্যান সম্পাদক এডভোকেট তাহমিনা এ সুইটি। কার্যকরী সদস্য এডভোকেট মোহাম্মদ আব্দুস শহীদ আজাদ, এডভোকেট মো. নুরুল ইসলাম ময়নুল, এডভোকেট মো. মহি উদ্দিন, এডভোকেট ফওজিয়া আফরিন ও এডভোকেট রেশমা ইয়াসমীন।
ভোট গনণা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আব্দুল হাই কায়ূম ফলাফল ঘোষণা করেন। তিনি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে, প্রার্থী এবং ভোটারদের সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান।
এসময় নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও এ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিজয়ী এবং বিজিত সকলেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রশংসা করেন। তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ ল’ সোসাইটিকে আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি এডভোকেট এম মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক সাইয়্যেদ এডভোকেট আব্দুর রশিদ বাংলাদেশ ল’ সোসাইটির সকল সদস্য সহ নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ