নিউজার্সিতে মসজিদের ইমাম হাসান শরিফকে গুলি করে হত্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজার্সির ন্যুয়ার্ক সিটিতে মসজিদের ইমাম হাসান শরিফকে গুলি করে হত্যা করা হয়েছে। ৩ জানুয়ারি বুধবার ফজরের নামাজের পর (আনুমানিক ভোর সোয়া ৬টা) সাউথ অরেঞ্জ এবং ক্যামডেন স্ট্রিটে অবস্থিত মোহাম্মদ মসজিদের সামনে দুর্বৃত্তের গুলিতে মসজিদের ইমাম হাসান শরিফ নিহত হন। এ ঘটনায় উত্তর আমেরিকার মুসলমান জনসমাজে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিউজার্সি রাজ্য গভর্নর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। ঘাতক চিহ্নিত করা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং এ হত্যাকাণ্ড নিয়ে কোন তথ্য থাকলে তা পুলিশকে সরবরাহ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

ঘোটনার বিবরণে জানা গেছে, বুধবার সকালে মসজিদের সদর দরজার প্রায় ১০ ফুট সামনে ইমামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পেটে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর সংবাদ দেয়া হয়।
রাজ্য গভর্নরের বিবৃতির পর বুধবার বিকেলে রাজ্যের অ্যাটর্নি জেনারেল ম্যাথিও প্লটকিন এক বিবৃতিতে জানিয়েছেন, সবকিছু বিবেচনায় রেখেই তদন্ত পরিচালিত হচ্ছে। তবে চলমান তদন্তের প্রাথমিক পর্যায়ে এ হত্যাকাণ্ডকে বিদ্বেষমূলক বলে মনে হচ্ছে না বলে তিনি জানিয়েছেন।
মুহাম্মদ মসজিদ পুলিশ ঘিরে রেখেছে। সমবেদনা জানাতে নিউ ইয়র্ক সহ আশেপাশের এলাকা থেকে মুসলিম নেতৃবৃন্দ ছুটে আসছেন। তদন্ত চলমান অবস্থায় এ হত্যাকাণ্ড নিয়ে কেউ বেশি কিছু বলতে পারছেন না। ইসলামিক লিডারশিপ কাউন্সিল অব ন্যুয়ার্কের পক্ষে থেকে দেয়া বিবৃতিতে ইমাম হত্যাকাণ্ডের নন্দা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিতে মুসলমানদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ টহল নিশ্চিত করা সহ ঐক্য ও সংহতি বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানানো হয়েছে।
ইমাম হাসান শরিফ মসজিদে কাজ করা ছাড়াও ন্যুয়ার্ক বিমানবন্দরে সিকিউরিটি অফিসার হিসেবে ২০০৬ সাল থেকে কাজ করে আসছিলেন। এ হত্যাকাণ্ডের নিন্দা ও শোক জানিয়ে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসারদের সংগঠন বিবৃতি প্রদান করেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল