বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর সমর্থনে নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১ জানুয়ারী সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি হলে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর জন্য ভোট প্রার্থনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নের স্বার্থে মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের প্রেসিডেন্ট হাফিজ ইবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় এবং মাওলানা খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট’র উপদেষ্টা কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান, হাফিজ ওয়াহি আহমদ চৌধুরী, হাফিজ আব্দুল মুক্তাদির তাপাদার, মাওলানা আব্দুল মজিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাহমুদ হোসাইন, কাজী এনামুল হক এনাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বৃহত্তর সিলেটসহ বিপুল সংখ্যক জকিগঞ্জ-কানাইঘাট প্রবাসী উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মারুফ। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিল আহমেদ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি, শামসুল উলামা আল্লামা ফুলতলী (রা:) এর সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি ইসলামী আন্দোলনের অগ্রদূত। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নসহ জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল