নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির ইংরেজী নববর্ষ উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে ইংরেজী নববর্ষ ২০২৪ উদযাপন করেছে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি। ১ জানুয়ারী সোমবার দুপুরে বাংলাবাজারের নিরব রেস্টুরেন্টে সংগঠনের সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান ও অধ্যাপিকা সুমিত্রা সেনের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুস ছালাম। শুরুতে কোরআন তেলওয়াত করেন তোফায়েল চৌধুরী। গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএর সভাপতি আব্দুস শহীদ, কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমেদ, হেলথ এডভাইজার ডাঃ মোক্তার আহমেদ, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি, হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন, সারাহ হোম কেয়ার ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশন বিবিএ সভাপতি কামাল উদ্দীন, আকতারুজ্জামান হ্যাপী।
অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে সংগঠনের লগো সম্বিলিত পিন, উত্তোরিয়, ক্যাপ বিতরন ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়। দেশাত্ববোধক গান পরিবেশন করেন বীরমুক্তিযোদ্ধা এম এ নাসির, অধ্যাপক ছানা উল্লাহ ও হীরা লাল দাস। কবিতা পাঠ করেন কবি আবু তাহের চৌধুরী, ফিরোজ রেজা শরীফ, কবি সুধাংশু কুমার মন্ডল। নতুন বর্ষে সকলের মঙ্গল কামনায় মুনাজাত করেন বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুস ছালাম।
সভায় বক্তারা বলেন, আজ নববর্ষে আমাদের প্রত্যাশা সকলে যাতে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি