Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শেরপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির বর্ণিল অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: January 10, 2024 | 12:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে শেরপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসে স্টার্লিং এভিনিউর আল আকসা পার্টি হলে আয়োজিত বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্তি সচিব একেএম বদরুল মজিদ।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলওয়াত করেন আরশি নাদিয়া। পরিবেশিত হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত।
সংগঠনটির বিদায়ী সভাপতি ওসমান গণি ১ম পর্বে সভাপতিত্ব করেন। বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ তাদের মেয়াদকালের আয় ব্যয় তুলে ধরেন।
এরপর নতুন কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম বদরুল মজিদ।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি একেএম বদরুল মজিদ, শেরপুর জেলা সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও সাবেক সাধারন সম্পাদক জসিম মিয়া, সাবেক সিনিয়র ডিডেকটিভ মাসুদ রহমান, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথিসহ সংগঠনের উপদেষ্টাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার।অনুষ্ঠানে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। সংগঠনের কয়েকজন সদস্যের সন্তানদের হাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়ার জন্য পুরস্কার তুলে দেয়া হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV