নিউইয়র্কে অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি আয়োজিত ‘আমাদের বিজয়’ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় ‘আমাদের বিজয়’ শিরোনামে অনুপ দাস ডান্স একাডেমি (আড্ডা) আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল নাজমুল হুদা। আড্ডার নির্বাহী আল্পনা গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. মহসীন আলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্জুর আহমদ, বীর মুক্তিযোদ্ধা দেবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আড্ডার শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ছিলো চোখে পড়ার মত। সবাই নৃত্য এবং সঙ্গীত পরিবেশনার প্রশংসা করেছেন। নৃত্যে ছিলেন মিথান দেব, ইশা, কৃষ্ণা, তিশা, পারমিতা, সংহিতা, অমৃতা, বুচি, সৃষ্টি, নির্জন, আদ্রিকা, সাবর্নী, সংযুক্তা, জয়িতা, অষ্পিতা। নৃত্য পরিচালনায় ছিলেন মিথান দেব। সঙ্গীত পরিচালনায় ছিলেন চন্দন চৌধুরী। সঙ্গীত পরিবেশনায় ছিলেন কৃষ্ণা, পারমিতা, জয়িতা, সংহিতা ও সৌভিক। কবিতা আবৃত্তিতে ছিলেন আদ্রিকা, অষ্পিতা ও সৌভিক। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সুরাইয়া আলম ও সুমিত্রা সেন।
এ ছাড়াও অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করেন তাহমিনা শহীদ, শারমিন তানিয়া, মাধু রায়, প্রদীপ বিশ্বাস, আড্ডার শিক্ষক চন্দন চৌধুরী। স্বরচিত কবিতা পাঠ করেন কবি ছন্দা বিনতে সুলতান, সুধাংশু মন্ডল, বনানী সিনহা। আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ক্লারা রোজারিও ও পল্লব সরকার।
প্রধান অতিথি কন্সাল জেনারেল নাজমুল হুদা বলেন, বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে প্রবাস প্রজন্মে ছড়িয়ে দিতে কাজ করে যাবে।
আড্ডার নির্বাহী আল্পনা গুহ জানান, অনুপ কুমার দাশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আড্ডা। ক্লাসিক্যাল নৃত্যের নির্ভরযোগ্য এ প্রতিষ্ঠানটি নৃত্য ছাড়াও নতুন প্রজন্মের সঙ্গীত সহ বাংলা ভাষা শিক্ষা প্রসারে কাজ করছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আবৃত্তিকার সাগর লোহানী, সাইদুর রহমান লিংকন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য, নিউইয়র্কের প্রয়াত নৃত্য শিল্পী অনুপ কুমার দাশ প্রতিষ্ঠা করেন ‘আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি’। মৃত্যুর আগ পর্যন্ত অনলাইনে চালিয়ে যান তার প্রতিষ্ঠিত আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমির কার্যক্রম।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল