নিউইয়র্কে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র জমজমাট পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। বর্ণিল আয়োজনে ১৩ জানুয়ারী শনিবার সন্ধ্যায় এস্টোরিয়ার ভ্যারাইটি বয়েস অ্যান্ড গার্লস ক্লাবের সুবিশাল হলে অনুষ্ঠিত হয় জমজমাট এ উৎসব।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মামুনুর রশীদ শিপুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ‘সুফিয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে
বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ পিঠা উৎসবে উচ্ছ্বাস-আনন্দের কমতি ছিল না। সৃষ্টি হয় এক ভিন্ন আমেজের। বসেছিল শ্রীমঙ্গল উপজেলাবাসীদের মিলন মেলা। চমৎকার এ আয়োজনে প্রতিধ্বনিত হয় বাঙালী সংস্কৃতির জয়গান।
অনুষ্ঠানের প্রধান অতিথি এটর্ণী মঈন চৌধুরী সংগঠনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খানসহ কমিউনিটি নের্তৃবৃন্দ।
উৎসবে শ্রীমঙ্গল উপজেলাবাসীর হাতে তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, স্বাদ আর রঙের এসব পিঠা অতিথিদের জন্যে ছিল ফ্রী। উৎসবে বাসায় তৈরী পিঠা আনার প্রতিযোগিতায় মেতে ওঠেন যেন আয়োজক শ্রীমঙ্গল উপজেলাবাসী। পিঠা উৎসবে শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, বুলশা, বিবিখানা, তেলেপিঠা, চিতইপিঠা, চানার সন্দেষ, গজাগজা, পাকুনপিঠা, মাংশেরপিঠা, নারিকেল পুলি, নিমকি, চুপতি পিঠা, ঝালপিঠা, সাবুদানার, ডালপুরি, ডালপাকনসহ হরেক রকমের পিঠা। হলভর্তি অতিথিদের তৃপ্তি মিটিয়েও অনেকে বাড়ি নিয়ে যান স্বাদের ঐতিহ্যবাহী সেসব পিঠা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুতিপা চৌধুরী, কৌশিকি চৌধুরী, সিলেট বেতারের শিল্পী হামিদ ইকবাল, শিশির রঞ্জন দাশ, ঝলক দত্ত, ফারিহা রহমান মনি প্রমুখ। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকরা দারুণভাবে উপভোগ করেন আগত দর্শকরা।
সভাপতি মামুনুর রশীদ শিপু ও সাধারণ সম্পাদক ‘সুফিয়ান চৌধুরী বৈরী আবহাওয়া উপেক্ষা করেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য উপদেষ্টা, কার্যকরী কমিটি, সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, মিডিয়া, নিউজার্সী, কানেকটিকাট ও বাংলাদেশ থেকে সদ্য আগত শ্রীমঙ্গলের রাজনৈতিক ব্যক্তিত্ব একে জিল্লুল আনাম চেমন ও এডভোকেট আলাউদ্দিন আহমদ, এটর্ণী মঈন চৌধুরী সহ সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, সহ সভাপতি মিজানুর রহমান, সমন্বয়কারী মস্তাক এলাহী চমন, ঝলক দত্ত, রহিমা নিপা, ফারহানা বর্না এবং মুজিবুর রহমান রেনু, খলিলুর রহমান, আলতাফ, ফয়েজ, শেবুল, দিলদার সহ সংশ্লিষ্টরা নিজ নিজ দায়িত্ব পালনে কোন ত্রুটি করেননি। সকলের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় পিঠা উৎসব সফল করতে সমর্থ হয়েছি। এজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল