Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে আল-আকসা চায়নিজ এর উদ্যোগে অফিসিয়ালদের সম্মানে নববর্ষ উদযাপন : রমজানে ইফতার পার্টির জন্য হলভাড়া মওকুফের ঘোষণা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: January 16, 2024 | 11:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলের প্রেসিডেন্ট এবং সিইও আলী হায়দার আসন্ন রমজান মাসে ইফতার পার্টির জন্য হলভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন। তিনি এই সূযোগ গ্রহন করার জন্য নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রোজাদারদের জন্য যারা পার্টি আয়োজন করবেন তাদের কোন হলভাড়া দিতে হবেনা। তাদের ইফতার আইটেমেও থাকবে বিশেষ ছাড়।গত ৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় নির্বাচিত অফিসিয়ালদের সম্মানে নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক ডিনার অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ব্রঙ্কসের ১৪১৬ ইউনিয়ন পোর্ট রোডে আল আকসা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল-আকসা পার্টি হলের সিইও আলী হায়দার বলেন, তাদের চাইনিজ রেস্টুরেন্ট এবং পার্টি হল সপ্তাহের ৭দিনই খোলা থাকে। ঢাকার আদলে ডেকোরেশন আর খাবারের স্বাদে বৈচিত্র এটাই আল আকসা চায়নিজের প্রধান বৈশিষ্ট। আল আকসা চাইনিজ বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহের ৭ দিনই খোলা থাকছে। প্রতিষ্ঠানটি প্রায় অর্ধ শতাধিক পদের মেন্যু থেকে ক্রেতারা তাদের পছন্দের আইটেমগুলি বেছে নিতে পারেন। দামের ব্যাপারেও কিছুটা ছাড় রয়েছে। ৫ বরোর সর্বত্রই ক্যাটারিং ব্যবস্থা রয়েছে। যে কেউ অর্ডার দিয়ে তাদের চাইনিজ খাবার অর্ডার করতে পারেন। ডেলিভারিরৗ ব্যবস্থা রয়েছে। তিনি তাদের চাইনিজ রেস্টুরেন্ট এবং পার্টি হলের সেবা গ্রহনের জন্য প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন।

স্থানীয় কমিউনিটি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার আল আকসা পার্টি হলের খাবারসহ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, আমি নিজে এখানে পার্টি করেছি। আমার পরিচিত অনেকেই এখানে পার্টি করে তাদের উচ্ছসিত প্রশংসা করেছেন। কমিউনিটির এই ব্যবসা প্রতিষ্ঠানটির অগ্রগতির জন্য তিনি এলাকাবাসী সহ সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে কমিউনিটি বোর্ড-৯ এর পক্ষ থেকে আল-আকসা পার্টি হলের সিইও আলী হায়দারের কাছে একটি সম্মাননা পত্র তুলে দেয়া হয়। সম্মাননাটি তুলে দেন কমিউনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার ও ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যানেজার শার্লি আলোনজো। এছাড়াও স্টেট সিনেটর নাথালিয়া ফার্ন্দান্দেজের পক্ষ থেকে আল-আকসাকে একটি সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড-৯ এর ডিস্ট্রিক্ট ম্যানেজার উইলিয়াম রিভেরা, ফাস্ট ভাইস চেয়ার এন্ডেও মার্টিনেজ, সেকেন্ড ভাইস চেয়ার মিশেল হেলপার্ন, কোষাধ্যক্ষ হেনরি পিলায়ো, বাংলাদেশী কমিউনিটি নেতা আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশাহ, সিপিএ জাকির চৌধুরি, নুর মোহাম্মদ, এ ইসলাম মামুন, ডিটেকটিভ মাসুদুর রহমান প্রমুখ। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ