Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র শাহীন-মইনুলের নের্তৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটি (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: January 17, 2024 | 10:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র শাহীন-মইনুলের নের্তৃত্বাধীন কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
জানা যায়, ভবন ক্রয়কে কেন্দ্র মূলত জালালাবাদ অ্যাসোসিয়েশন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একপক্ষের নের্তৃত্বে রয়েছেন বদরুল খান-রোকন হাকিম। আরেক পক্ষের নেতৃত্বে রয়েছেন শাহিন কামালী-মইনুল ইসলাম। দ্বিধাবিভক্ত কার্যকরি কমিটিতে বেশ কিছু পদ শূন্য হয়ে যায়। বদরুল-রোকন নের্তৃত্বাধীন কমিটি ইতোপূর্বে পূর্ণাঙ্গ করা হয়েছে। আর ১৫ জানুয়ারি শাহীন-মইনুলের নেতৃত্বাধীন কমিটি পূর্ণাঙ্গ করা হয় সংবাদ সম্মেলনের মাধ্যমে।
ওই সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলােেমর পরিচালনায় শূন্য পদের নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন সংগঠনের সাবেক কর্মকর্তা সৈয়দ জুবায়ের আলী। এসময় সৈয়দ জুবায়ের আলী বলেন, এখন থেকে শাহীন কামালী জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সভাপতি। পরে সভাপতি হিসেবে শাহীন কামালী নবনিযুক্ত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি শাহীন কামালী, সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল (সিলেট), সহ-সভাপতি মোহাম্মদ মনির উদ্দিন (সুনামগঞ্জ), সহ-সভাপতি শেখ জামাল হোসাইন (হবিগঞ্জ), সহ-সভাপতি বসির খান (মৌলভীবাজার), সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক সাহিদুল হক রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল এম চৌধুরী উমেল, আইন বিষয়ক সম্পাদক তেওয়ান এম এ মোতাচ্ছির, ক্রীড়া সম্পাদক আল মোস্তাজাব, মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল উদ্দিন, কার্যকরী সদস্য হেলিম উদ্দিন (সিলেট), জামাল আহমেদ (সুনামগঞ্জ), মিজানুর রহমান চৌধুরী শেফাজ (হবিগঞ্জ) ও মিজানুর রহমান (মৌলভীবাজার)।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এমএ কাইয়্যূম, সৈয়দ শওকত আলী, আজিমুর রহমান সাবু, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য শাহ মিজানুর রহমান, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা হেলিম উদ্দিন, মহি উদ্দিন, এনায়েত হোসেন জালাল, এমএ করিম, বিলাল চৌধুরী, রুবেন মিয়া, আতিকুল ইসলাম জাকির, আব্দুল হান্নান দুখু, আবু তালহা, হুমায়ুন চৌধুরী, মেহরাজ ফাহিম, মখন মিয়া, বদরুল উদ্দিন, আব্দুর রহিম, নজরুল ইসলাম, আবুল খায়ের, মনজু মিয়া, সৈয়দ লোকমান, শাহ নেওয়াজ কোরেশী, মনসুর চৌধুরী, ফছেৎ এ চৌধুরী, খলকুর রহমান, ফয়েজুর রহমান, বসির খান, হাসনাত তালুকদার, মামুন আহমেদ, শাহীনুর ইসলাম, আজহার আহমেদ, আব্দুস সালাম, মোদাব্বির হোসাইন, ইমাম আশরাফ আহমেদ, মহসীন আহমেদ, লেইস আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন ২০২২ সালের নির্বাচনে আমাদের একমাত্র এজেন্ডা ছিল জালালাবাদবাসীর হৃদয়ের গহীনে লালিত দীর্ঘ ৩৮ বছরের ‘স্বপ্ন’ একটি নিজস্ব ভবন ক্রয় করা। আজ আমরা যেখানে বসে আছি এটাই জালালাবাদবাসীর স্বপ্নের সফল বাস্তবায়ন এবং দৃশ্যমান জালালাবাদ ভবন। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের স্বপ্নের জালালাবাদ ভবন ক্রয়কে কেন্দ্র করে সংগঠনের কার্যকরি পরিষদ দ্বিধাবিভক্ত। এটা আপনাদের কারো অজানা নয়। কিন্তু এসব কাটিয়ে উঠে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে বর্তমান কার্যকরি কমিটি এবং জালালাবাদবাসীর সহযোগিতায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমান কমিটির কিছু সংখ্যক সদস্যের অসহযোগিতা, সংগঠনের প্রতি অনীহা ও পরপর তিনের অধিক সভায় অনুপস্থিতির কারণে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নিতে আমরা বাধ্য হয়েছি। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আমরা শূন্য পদসমূহ পূরণ করার প্রয়োজনীয়তা মনে করছি।


মইনুল ইসলাম আরো বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় বহিষ্কৃত সভাপতি বদরুল খান বিগত ২০২৩ সালের ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলনের নামে জালালাবাদ ভবন নিয়ে যে মিথ্যাচার করেছেন এতে সাধারণ জালালাবাদবাসীকে হেয়প্রতিপন্ন এবং আমাদের প্রিয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে আমরা মনে করি। আমরা এই ষড়যন্ত্রমূলক, ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ভবন জালালাবাদবাসীর দীর্ঘ ৩৮ বছরের স্বপ্নের প্রতীক্ষার ফসল। জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন থেকে অনেকেই ভবন ক্রয়ের স্বপ্ন দেখেছিলেন এবং তাদের মেধা, শ্রম ও অর্থ দিয়ে পরলোকে চলে গেছেন। আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি আরো বলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের জানাতে চাই প্রিয় জালালাবাদবাসীকে সঙ্গে নিয়ে এবং আমার সহকর্মীদের সহযোগিতায় স্বপ্নের জালালাবাদ ভবনকে অক্ষত ও মর্টগেজমুক্ত করবো ইনশাল্লাহ। আমি আরো দৃঢ়তার সঙ্গে আপনাদের জানাতে চাই জালালাবাদ ভবন নিয়ে বহিষ্কৃত সভাপতি বদরুল খান কখনো ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে না। প্রিয় জালালাবাদবাসী আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মইনুল ইসলাম বলেন, এই ভবন থাকবে, কেউ ষড়যন্ত্র সফল হতে পারবে না। তিনি বলেন, লিন বসিয়ে, মামলা করে, মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, জালালাবাদের ভবনের জন্য অর্থ উঠানো হয়েছিল সেটি খরচ করা হয়েছে। ফিলাডেলফিয়ার ভবনের অর্থেরও হিসাব নেই। আবার আমরা যে ২০ হাজার ডলার রেখে এসেছিলাম সেটিও খরচ করা হচ্ছে মামলার পেছনে। সত্যি কথা বলতে কী আসলে তারা দিতে আসেন না, তারা সব সময় নিতে আসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ