Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ’র বর্ণাঢ্য পিঠা উৎসব (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: January 19, 2024 | 12:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ’র পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলে এ উৎসব অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী শেরপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক মো. আবুল কাশেম। সংগঠনের সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ, কৃষিবিদ সৈয়দ মিজানুর রহমান, অ্যাডভোকেট যুবাইয়ের আহমেদ, জাতিসংঘ মিশনের সিনিয়র প্রসাশনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সাকসেস কনসাল্টিং ফার্মের সিইও আখতারুজামান এবং সংগঠনের উপদেষ্টা প্রদোষ চন্দ্র চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথি আবুল কাশেম বলেন, পিঠা উৎসব গ্রাম বাঙালি সংস্কৃতির অবিছেদ্য অংশ। যুগ যুগ ধরে এই সংস্কৃতি আমরা লালন করে আসছি। অগ্রহায়ণ ও পৌষ মাসে ঘরে নতুন ফসল ওঠার সময় গ্রামীণ জনগোষ্ঠী ধনী-দরিদ্র সব শ্রেণির মানুষ নিজ নিজ বাড়িতে অথবা সম্মিলিতভাবে এই উৎসবের আয়োজন করে থাকে। তিনি বলেন, সত্তর ও আশির দশকে আমি যখন গ্রামে বসবাস করতাম তখন প্রাণভরে তা উপভোগ করেছি। বর্তমানে অতি আধুনিকতার যুগে আমরা তা হারিয়ে যেতে বসেছি। তিনি আরো বলেন, এই প্রবাস জীবনে নতুন প্রজন্মের মাঝে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখতে চাইলে এই ধরনের পিঠা উৎসবের আয়োজন অনস্বীকার্য। তিনি এতো সুন্দর পিঠা উৎসব আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। নিউইয়র্কস্থ বাংলাদেশ জাতিসংঘ মিশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন তার বক্তব্যে বলেন, আমি কমিউনিটির অনেক পিঠা উৎসবে অংশগ্রহণ করেছি, কিন্তু আজকের মতো এতো বাহারি পিঠার আয়োজন কোথাও দেখিনি। তিনি শেরপুরের ভাবি-বোনদের হাতে তৈরি বাহারি পিঠার ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের সাবেক সভাপতি রাশেদ মামুন বলেন, নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে চাইলে প্রত্যেক বাবা-মাকে নিজে উদ্যোগী হয়ে এ ধরনের অনুষ্ঠনে নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, যারা সংগঠনের নেতৃত্বে আসতে আগ্রহী তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
সারা দেশে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নতুন সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানুকে অভিনন্দন জানানো হয় এবং শেরপুরে রেললাইন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সরকার তথা, নতুন সংসদ সদস্যের কাছে জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে হৃদয়ছোঁয়া কবিতা আবৃত্তি করেন রানা রায়হান, প্রদোষ চক্রবর্তী ও নাহিদ রায়হান লিখন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন শামীম রেজা, সিরাজুল ইসলাম, মুহাম্মদ এন রহমান, নিপা, অনুভা ও সায়মা প্রমুখ।
অনুষ্ঠানে চিতই পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, গোটা পিঠা, পায়েস পিঠা, নারুপিঠা, কলাপিঠা, আউলা খেসী, নারিকেল বরা পিঠা, খির পিঠা, তাল পিঠা, লবঙ্গ পিঠা, সন্দেশ পিঠা, ঝালপিঠা, ফুল পিঠা, চাপরি পিঠা, চিরা পিঠা, মোয়া পিঠা ও সেমাই পিঠাসহ প্রায় ৩৫/৩৬ প্রকারের পিঠা দিয়ে আমন্ত্রিত উপস্থিত সবাইকে আপ্যায়িত করানো হয়। যেসব ভাবি-বোনেরা অনেক কষ্ট করে নানা ধরনের পিঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাদের সবাইকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেরা জামান কচি, রুমা জামান, মাসুদ মুক্তা, রেখা জামান ডলি, গৌতম চক্রবর্তী মিন্টু, ফেরদৌসী কাশেম, রাকিবুল হাসান রাসেল, হাজী শহিদুল ইসলাম শাহীন, জিনাত কামাল ও প্রফেসর শামীম আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV