নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মিট অ্যান্ড গ্রিট, গুরুত্বপূর্ণ তথ্য প্রদান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :: নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারী শুক্রবার জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে এই মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিইও মোহাম্মদ শামছুদ্দিন বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমজিএইচ ট্রাভেলপোর্টেলের অ্যাসোসিয়েট ডাইরেক্টর সৈয়দ মো. ফাহিম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগন ট্রাভেলসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ওমর ফারুক, গ্রুপ কাপ্টেন দেলোয়ার হোসেন, আটাবের সভাপতি সেলিম হারুন, আটাবের সাধারণ সম্পাদক মাসুদ মুর্শেদ, ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন ও হিলসাইড মাল্টি সার্ভিসের সিইও মুহম্মদ শরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসাইন। 
প্রধান অতিথি এমজিএইচ ট্রাভেলপোর্টেলের অ্যাসোসিয়েট ডাইরেক্টর সৈয়দ মো. ফাহিম হাসান বলেন, বর্তমান যুগে ট্রাডিশনাল ট্রাভেল বিজনেস ডিজিটাল যুগে প্রবেশ করছে। ট্রাভেল বিজনেস অনলাইন পোর্টালের ওপর তাদের ব্যবসার নজর দিচ্ছে। কারণ অনলাইনের বিকল্প নেই। আমার প্রতিষ্ঠান ডাটা ডিস্ট্রিবিউশন সার্ভিস বা ডিডিএস সার্ভিস প্রদান করে। সার্ভিস এবং প্রতিশ্রুতি ঠিক থাকলে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে উন্নতি করা যায় বলে মন্তব্য করে ক্যাপ্টেন দেলোয়ার হোসেন বলেন, অঙ্গীকার, কাস্টমার সার্ভিস ও প্রতিযোগিতামূলক মূল্য ট্রাভেল ব্যবসার মূল ভিত্তি। কোথায় ভাল কাস্টমার সার্ভিস পাবে সে চিন্তা করে একজন কাস্টমার ট্রাভেল টিকেট বুকিং করে। সংকটাপন্ন সময়ে অঙ্গীকারও কাস্টমার সার্ভিস দিয়ে মূল্যায়ন করে একজন কাস্টমার। ওয়ার্ল্ড ট্রাভেলস সব সময় আমাকে টিকেট ক্রয়ে ভালো সার্ভিস দেন।
ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিইও মোহাম্মদ শামছুদ্দিন বশির বলেন, ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রবাসীদের যে কোনো দেশে ভ্রমণে ২৪ ঘণ্টা সার্ভিস প্রদান করে। ঢাকাতে ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশনের অনুমোদিত। বাংলাদেশে আমাদের ২৪ ঘণ্টা কাস্টমার সার্ভিস সেন্টার রয়েছে। যেকোন ইস্যু আমরা ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করি। আমরা প্রথম বাংলাদেশি কমিউনিটিতে ট্রাভেল ওয়েব পোর্টাল চালু করেছি। তিনি বলেন, বিশ্বের যেকোন স্থান থেকে আমাদের ওয়েব পোর্টাল থাকে ক্রেডিট কার্ডের মাধমে টিকেট বুকিং করতে পারেন এবং টিকেট ক্রয় করতে পারে। আমাদের সার্ভিসটি সুম্পূর্ণ নিরাপদ। আমরা বিভিন্ন দেশের ভিসা সার্ভিস প্রদান করি। আমাদের রয়েছে ওমরা সার্ভিস। সৌদি আরবের মক্কা ও মদিনাতে আমাদের মুয়াল্লিম সার্ভিস রয়েছে। বাংলাদেশে প্রবাসীদের আত্মীয় স্বজনরা ঢাকা থাকে হজ্ব ও ওমরা প্যাকেজ নিতে পারেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল