নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বিয়ে করেছেন, বিবাহোত্তর সংবর্ধনা আগামী সামারে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলে ইতিহাস সৃষ্টিকারী প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বিয়ে করেছেন। পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে মুসলিম রীতি অনুযায়ী আকদ সম্পন্ন হয়। আগামী সামারে বিবাহোত্তর সংবর্ধনা হবে।
শাহানা হানিফের পিতা মোহাম্মদ হানিফ জানান, পাকিস্তানি বংশোদ্ভূত আব্দুল্লাহ ইউনুসের লং আইল্যান্ডের বাসায় গত ৩০ ডিসেম্বর শনিবার তার মেয়ের আকদ হয়েছে। দুই পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী সামারে বিবাহোত্তর সংবর্ধনা হবে। তিনি আরো জানান, জামাতা আব্দুল্লাহ ইউনুস ইমিগ্রেশন বিষয়ে কাজ করেন। শাহানার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।
বাংলাদেশি বংশোদভূত শাহানা নিউইয়র্ক সিটিতে ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান। তিনিই প্রথম বাংলাদেশি মুসলিম নারী সিটি কাউন্সিলে নেতৃত্ব দিচ্ছেন। নিউইয়র্ক স্টেটে একজন উদীয়মান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে বিভিন্ন জরিপে তাকে উপস্থাপন করা হয়েছে। সিটি কউিন্সিলে একজন পরিশ্রমী ও ইমিগ্র্যান্টবান্ধব হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন।
শাহানা হানিফের বাবা মোহাম্মদ হানিফ একজন প্রবীণ রাজনীতিক এবং নিউইয়র্কে অন্যতম বড় আঞ্চলিক সংগঠন চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি। বাংলাদেশে চট্রগ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল