নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশি আমেরিকান অফিসার আলী ও রাজু চৌধুরীর লেফট্যানেন্ট পদে পদোন্নতি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশি অ্যামেরিকান অফিসার আলী ও রাজু চৌধুরী লেফট্যানেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। অফিসারদের পদোন্নতি উপলক্ষ্যে সিটির পুলিশ প্লাজায় ২৬ জানুয়ারী শুক্রবার সকালে এক জমকালো অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফট্যানেন্ট আলী ও লেফট্যানেন্ট রাজু চৌধুরী। পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই এই পদে পদায়ন পেয়েছেন।
অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। তাদের পদোন্নতির সংবাদে নিউইয়র্কে বাংলাদেশি জনসমাজকেও উচ্ছ্বসিত হতে দেখা গেছে। বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুল সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসিক মালিক পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তারা বলেছেন, এই অর্জন বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা’র) মিডিয়া লিয়াজন ডিটেকটিভ জামিল সারোয়ার জনি তার অভিনন্দন বার্তায়। পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট শেখ আহমেদ, বাপা’র নেতৃবৃন্দ, বাপা’র সদস্য সার্জেন্ট হাসান আলীসহ বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল