Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র বর্ণিল ২৫ বছর পূর্তি উৎসব (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: January 30, 2024 | 11:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জানুয়ারি রোববার। এ উপলক্ষে ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজন করা হয় বর্ণাঢ্য সব অনুষ্ঠানমালার। অনুষ্ঠানমালায় ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মৃতিচারণ, আলোচনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, স্টেট সিনেটরা নাতালিয়া ফার্নান্দেজ, স্টেট এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান,সাবেক ডেপুটি পুলিশ কমিশনার জোসেফ রামোস এবং সাবেক এ্যাসেম্বলিম্যান এরিক ষ্টিভেনসন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সংগঠনের কর্মকর্তাদেও সাথে নিয়ে রঙিন বেলুন উড়িয়ে উসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মেয়র অফিসের চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বশির, অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর গ্রী মেকানিক্যাল এর কর্ণধার তোফায়েল চৌধুরী লিটন, গোল্ড স্পন্সর আহাদ এন্ড কোঃ এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আহাদ আলী সিপিএ এবং মার্কস্ হোম কেয়ারের ব্রঙ্কস জোনের প্রধান আলমাস আলী, সিলভার স্পন্সর ডেমোক্রেটিক লিডার অ্যাটর্নী মঈন চৌধুরী, খলিল বিরিয়ানি হাউজের সত্ত্বাধিকারী মো. খলিলুর রহমান, সারা হোমকেয়ারের ড. শাহজাদী পারভীন, মোহাম্মদ এন মজুমদার মাষ্টার অব ল, আয়োজক সংগঠনের উপদেষ্টা এ রব দলা মিয়া, রফিকুল ইসলাম, হাসান আলী, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আহিয়া, সাবেক সভাপতি আব্দুস সহিদ, মাহবুব আলম, জুনেদ আহমদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী আতাউর রহমান সেলিম, মোঃ শামীম মিয়া, সাহেদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন ও শামীম আহমেদ, সংগঠনের সহ সভাপতি ম আমিনুল হক চুন্নু, কোষাধ্যক্ষ বশির মিয়া, প্রচার সম্পাদক মছনুর রহমান, সদস্য আনোয়ারুল আলম ভুঁইয়া, ডিটেক্টিভ মাসুদ রহমান, সার্জেন্ট বিলাল ইসলাম, তিতাস মাল্টি সার্ভিসের মেহের চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। সিলভার স্পন্সরের মধ্যে আরো ছিল পার্কচেষ্টার ফ্যামেলি ফার্মেসি ও ষ্টারলিং ডায়াগনিস্টিক।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ষ্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট নয়ন আলী, কমিউনিটি এক্টিভিস্ট বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, শাখাওয়াত আলী, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু, খবির উদ্দিন ভুঁইয়া, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের সেক্রেটারী ইব্রাহিম বড় ভুঁইয়া, জালালাবাদ এসোসিয়েশনের আইন ও আন্তর্জাতিক সম্পাদক বুরহান উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেইট (ডিস্ট্রিক্ট -১২) এম ডি আলাউদ্দিন, কমিশনার অব প্ল্যানিং এন্ড জোনিং ইন কানেক্টিকাট নাজমুল ইসলাম, ইয়র ড্রীম হোম কেয়ারের ব্রান্চ ম্যানেজার ইপন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট রেহানুল ইসলাম, মাকসুদা আহমেদ, কামরুন নাহার রিতা, মখন মিয়া, কাজী হাসান, শাকিল আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক ষ্টেট কমান্ড ইউএসএর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ (সভাপতি), কাজী রবিউজ্জামান (সাধারন সম্পাদক) সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি, মিয়া মোহাম্মদ দাউদ (সভাপতি) কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক, মানিক আহমেদ, মুকিত চৌধুরী, আজাদ মিয়া, সাহাব উদ্দিন, নজু, বদরুল সিদ্দিকী, আবুল হুসেন প্রমুখ। বৈরী আবহাওয়ার মধ্যেও কবি-সাহিত্যিক, শিল্পী, মিডিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন অংশ গ্রহণ করেন এ উৎসবে। মেয়রের উপস্থিতিতে আনন্দ-উচ্ছ্বাসে ছিলেন সংগঠনের কর্মকর্তারা সহ প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্ঠানে উচ্ছ্বসিত জনতার ভালোবাসায় অভিভূত মেয়র এরিক অ্যাডামস উপস্থিত প্রবাসী বাঙালীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। তিনি মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ সহ নানা ক্ষেত্রে অবদানের জন্য বাঙালীদের ভূয়সী প্রশংসা করে বলেন, কমিউনিটির কল্যানে এই সংগঠনের ২৫ বছরপূর্তি একটি মাইলফলক। মেয়র এরিক সকলের সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশি কমিউনিটির সাথে আমার সম্পর্ক আত্মীয়ের মতো। মেয়র নির্বাচিত হবার আগ থেকেই এই কমিউনিটির সাথে আমার সম্পর্ক গড়ে উঠে। মেয়রের বাসভবনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন ও বাউলিং গ্রীনে বাংলাদেশের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন আমার মেয়াদকালেই শুরু হয়েছে। আগামীতেও বাংলাদেশিদের কল্যানে আমি এগিয়ে থাকবো। আমরা সিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সার্বিক উন্নয়নে নিরলস কাজ করছি।
মেয়র, স্টেট সিনেটের ও এসেম্বলীমেম্বারের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসকে প্রক্লেমেশন ও সাইটেশন প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে বেশ ক’জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী তানভীর শাহীন ও ননী মল্লিক। চমৎকার নৃত্য পরিবেশন করে বাফার শিশু শিল্পিরা এবং সাজুফতা সাহিত্য ক্লাবের কবি জুলি রহমানের সঙ্গিতের সাথে নৃত্য পরিবেশন করেন শিল্পী ড. নীলা জেরিন ও নতুন প্রজন্মের নৃত্য কন্যা মায়া এ্যানজেলিকা সহ অন্যান্যরা। কবিতা আবৃত্তি করেন ড. দলিলুর রহমান প্রমুখ। দর্শক-শ্রোতারা প্রাণভরে উপভোগ করেন এ আনন্দ আয়োজন।
অনুষ্ঠানে মছনুর রহমানের সম্পাদনায় ‘দ্বীপ্ত ব্রঙ্কস’ নামে চার রঙ্গা চমৎকার একটি স্মারক সংকলন প্রকাশিত হয়। ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবু পেইজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু সবাইকে ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া বলেন, আনন্দঘন পরিবেশে উপচে পড়া ভিড়ে মেয়রের উপস্থিতিতে আশাতীত সাফল্যে সম্পন্ন হয়েছে ব্রঙ্কসের ১ম ও প্রাচীন সংগঠন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ২৫ বছর পূর্তি উৎসব। বাংলাদেশীদের বিশেষ গুরুত্ব প্রদান করে নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রবাসী বাংলাদেশীদের উৎসাহ ও উদ্দীপনার জন্ম দিলেন। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিউইয়র্ক সিটি মেয়রকে।
গ্র্যান্ড স্পনসর সহ সকল স্পন্সর, অতিথি, সাংবাদিক, সংগঠনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সকলের সার্বিক সহযোগিতার জন্য এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়। জনপ্রিয় শিল্পীদের নাচ, গান ও মূলধারার রাজনীতিকদের অংশগ্রহণে বাঙ্গালী সংস্কৃতির সাথে মাল্টি সাংস্কৃতিক বন্ধন রচনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু বলেন, প্রবাসীদের নির্মল আনন্দ দান, নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে। তিনি এ আয়োজনে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনের সদস্যরা অনুষ্ঠানকে সফল করার জন্য দিন-রাত নিরলস শ্রম দিয়েছেন। এজন্য সবকিছু সফল হয়েছে। স্পন্সর, মিডিয়া, সংগঠনের নের্তৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
বক্তারা বলেন, নিউইয়র্ক সিটির অন্যতম সমৃদ্ধ এলাকা ব্রঙ্কস নানা কারণে প্রবাসী বাংলাদেশীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠছে দিন দিন। ব্রঙ্কসকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কার্যকরী কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি প্রফেসর আমিনুল হক চুন্নু, মনিকা ডি মন্ডল ও শামীম আহমেদ, সাধারণ সম্পাদক-মোহাম্মদ এমরান আলী টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম মুহিত, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজীরুল ইসলাম, প্রচার সম্পাদক-মছনুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক কবি জুলি রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ পাশা, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেইন, সাদস্যিক সম্পাদক রুবেজ সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা রহমান ইতি, কার্যকরী সদস্য মোহাম্মদ আবু ফজর, হুমায়ূন কবির সোহেল, মোঃ আনোয়ারুল আলম ভূঁইয়া, চৌধুরী এম. মুমিত তানিম ও মোহাম্মদ মাসুদ বেগ।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV