Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর জানাজা সম্পন্ন, দাফন শুক্তবার (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: February 1, 2024 | 5:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর নামাজে জানাজা ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ (২৬১ ইস্ট ২০৬ স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬৭) এ বৃহস্পতিবার বাদ জোহর এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে। তার মরদেহ আগামীকাল শুক্তবার সকাল ১১ টায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে দাফন করা হবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নর্থ ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ এ জানাজায় বিপুল সংখ্যক লোক অংশ নেন। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক. সামাজিক. সাংস্কৃতিক, পেশাজীবী নের্তৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর জানাজায় উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। কফিনে মোড়ানো আনসার হোসেন চৌধুরীকে শেষবিদায় জানাতে গিয়ে অনেকের চোখ অশ্রুসিক্ত হয়। নেমে আসে শোকের ছায়া। তিনি দেশে-প্রবাসে নানা সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে রেখে গেছেন। মরহুম আনসার হোসেন চৌধুরীর একমাত্র মেয়ে জামাতা বিশিস্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন।
বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর জানাজার নামাজে ইমামতি করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ। দোয়া পরিচালনা করেন ব্রঙ্কসের গাউছিয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাশহুদ ইকবাল।
জানাজার আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুম আনসার হোসেন চৌধুরীর মেয়ে জামাতা বিশিস্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, তার বড় ছেলে মুস্তাকিম চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সাংসদ এমএম শাহিন, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন, প্রবীণ কমিউনিটি লিডার আলহাজ ফখরুল ইসলাম প্রমুখ।
মরহুম আনসার হোসেন চৌধুরীর জামাতা বিশিস্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন নামাজে জানাজায় অংশগ্রহন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আগামীকাল শুক্তবার সকাল ১১ টায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে মরহুম আনসার হোসেন চৌধুরীর মরদেহ দাফন করার কথা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, নর্থ ব্রঙ্কসের বাসিন্দা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের উপদেষ্টা কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরী অতিসম্প্রতি বাংলাদেশে যাওয়ার পথে কয়েত এয়ারপোর্টে অসুস্থ হয়ে পড়লে সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াা ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আলহাজ্ব আনসার হোসেন চৌধুরীর প্রথম জানাযার নামাজা কুয়েতে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কেরটি ছিল তার ২য় নামাজে জানাজা।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনসার হোসেন চৌধুরী দেশের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর গ্রামে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV