Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বিপন্ন ব্যক্তিকে সাবওয়ে ট্র্যাক থেকে রক্ষা করলেন নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি আমেরিকান অফিসার আজহার চৌধুরী ও তাঁর সহকর্মী

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: February 2, 2024 | 11:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাবওয়ে ট্র্যাকে বিপন্ন এক ব্যক্তিকে রক্ষা করলেন নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি আমেরিকান অফিসার আজহারুল চৌধুরী ও তাঁর সহকর্মী। নিউইয়র্ক পুলিশের অবমুক্ত করা বডি ক্যামেরার ফুটেজে দেখা ধরা পড়েছে চৌকস এ অফিসারের সাহসিকতার কাজ। ২৭ জানুয়ারি শনিবার সকালে একজন অসুস্থ ব্যক্তি ব্রুকলিনের লাফায়েত স্টেশনের ট্র্যাকে পড়ে যান। ৯১১ কল পেয়ে সকাল সাড়ে দশটার দিকে দুইজন পুলিশ অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। ঘটনাস্থলে তখন আনুমানিক ৩৬ বছর বয়সের একজন লোককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ট্র্যাকে পড়ে যাওয়া লোকটিকে অস্থির ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ৩০ ট্রানজিট ডিস্ট্রিক্টের অফিসার আজহার চৌধুরী ফ্ল্যাশ লাইট ব্যবহার করে ট্র্যাকের দিকে ছুটে আসা একটি ট্রেন থামিয়ে দিতে সক্ষম হন। অন্য একজন পুলিশ অফিসারসহ আজহার চৌধুরী ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হতে সক্ষম হন। এরমধ্যে একজন অফিসার ফ্ল্যাশ লাইট দিয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা করছিলেন এবং অন্যজন ট্র্যাকে পড়ে থাকা ব্যক্তিটিকে টেনে উঠাতে চেষ্টা করেন। ঘটনাগুলো খুব দ্রুত ঘটছিল। সর্বক্ষণ চলন্ত ট্রেনের ট্র্যাকে পড়ন্ত ব্যক্তিটি জীবন-মৃত্যুর বেশ কাছাকাছি অবস্থান করছিলেন। পুলিশের বডি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অফিসার আজহারুল চৌধুরী বিপন্ন লোকটির দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন। ট্র্যাকে পড়ে থাকা লোকটিকে তার হাত ধরার জন্য আহ্বান জানাচ্ছেন। এক পর্যায়ে বিপদমুক্ত বিপন্ন ব্যক্তিটি পুলিশ অফিসারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন, অডিওতে শুনা যায়। ট্র্যাক থেকে উদ্ধারের পর আহত ব্যক্তিটিকে নিউইয়র্ক প্রেসপেটেরিয়ান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
বিপন্ন জনের পাশে দ্রুত উপস্থিত হয়ে জীবন রক্ষার এ মহৎ কাজের জন্য বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার আজহার চৌধুরী ও তাঁর সহকর্মীকে হিরো হিসেবে দেখছেন নিউইয়র্কের লোকজন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ