নিউইয়র্কে ফেসবুক ভিত্তিক ইউএসএ ৯৭-৯৯ সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে জ্যামাইকার আশা পার্টি হলে ৩ ফেব্রুয়ারি শনিবার হয়ে গেল ফেসবুক ভিত্তিক ইউএসএ ৯৭-৯৯ সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। গ্রুপটির অন্যতম এডমিন জামিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। এর পরে মঞ্চে আসেন এডমিন তানভীর আতাহারী। তিনি তার স্বাগত বক্তব্যে গ্রুপটি কিভাবে প্রতিষ্ঠা করেছিল সেটা নতুন মেম্বারদের সাথে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।



মঞ্চে এসে আরেক এডমিন সাম শাহরিয়ার তার বক্তব্যে আলোকপাত করেন গ্রুপটির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো তারা করে থাকেন। তারা নতুন বন্ধুদের চাকরির সহযোগিতা, বিভিন্ন ধরনের গ্রুপ ভিত্তিক অনুষ্ঠান করে থাকেন, এছাড়াও বাংলাদেশে এবং প্রবাসে যখন বন্ধুরা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের আর্থিক সাহায্য সহযোগিতা দরকার হয় তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাছাড়া শীত বস্ত্র প্রদান করেন বাংলাদেশে। এগুলো তুলে ধরেন তার বক্তব্যের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রায় শত লোকের সমাগম হয়। এখানে গ্রুপের সদস্যরা ছাড়াও তাদের পরিবার পরিজন ছিল এবং অন্যান্য স্টেট থেকেও বন্ধুরা আসেন। গ্রুপটির এডমিন জামিল সরোয়ার বলেন, তারা গ্রুপের শুরু থেকেই যেভাবে নতুন বন্ধুদের চাকরি সহ যাবতীয় সুযোগ-সুবিধা সাহায্য করে করে আসছেন, এভাবেই তারা তা অব্যাহত রাখবেন আগামী দিনগুলোতে এবং সবার সাথে সৌহার্দ পূর্ণ সম্পর্ক বজায় থাকবে এই আশা করেন। বর্তমানে চার শতাধীক সদস্য রয়েছে।
ইউএসএ ৯৭ এর পক্ষ থেকে কমিউনিটিতে অবদান রাখার জন্য আসা হোম কেয়ারের এবং সোশ্যাল ডে কেয়ারের সিইও আকাশ রহমানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় গ্রুপের পক্ষ থেকে। অনুষ্ঠানটি সন্ধ্যা ছয়টা থেকে শুরু হলেও সময় গড়িয়ে রাত একটা পর্যন্ত অনুষ্ঠানটি হয়। এতে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত কণ্ঠ শিল্পী প্রমি তাজ এবং রায়ান তাজ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল রাফেল ড্র। রাফেল ড্র তে নিউইয়র্ক- মায়ামী- নিউইয়র্কের প্লেন টিকিট সহ আরো আটটি আকর্ষণীয় পুরস্কার প্রদান করেন ।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য এবং তাদের পরিবার। এছাড়াও গ্রুপের মেম্বার মারুফ রানা, রাবু কেয়া রাবেয়া হক, রাজভে খলিফা সাবরিনা শুমি, প্রীতি আক্তার, সোনিয়া হক, তানভীর হাসান, উমর জুন্নাহ, শোভন, আনোয়ার হোসেন, জোবায়ের জাহিদ, ইফতেখার আলম, রোমেনা আশরাফ, তেহেজিব গীতাঞ্জলি, ইকবাল হক, ইমাম হাসান তুষার, বিল্লাল তাহির, রমজান উদ্দীন। মোঃ মঈনুল, আফতাব জনি, মেরিনা আহমেদ, ফাল্গুনী বড়ুয়া, নাহিদা আক্তার মুক্তা, সোহাগ খন্দকার, সাহারুখ ফারহান রিক, মোঃ শামসুদ্দিন, খন্দকার সুমন, আকম ইলিয়াস, সরদার হাসান, ফেরদৌসী নীলু, শুভ রায়, হায়দার সুবুজ, তানিয়া মাসুম খান। সাইফুল হক, সুমন মোদক উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি