নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আয়োজনে জ্যামাইকা শাখার কর্মী সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যামাইকা স্টার কাবাব রেস্টুরেন্টে গত ১১ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির কুইন্সের জ্যামাইকা শাখা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভাটি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়।
কর্মী সভার শুরুতেই অসুস্থ হাবিবুর রহমান সেলিম রেজা, মোহাম্মদ বদিউল আলমের অসুস্থ মা, মোহাম্মদ রিপন মিয়া ও শাহাদাত হোসেন রাজুর পরলোকগত মাসহ সকলের জন্য দোয়া করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অসুস্থ বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।
কর্মী সভায় সকলেই বিএনপির শক্তিশালী অবস্থান এবং জ্যামাইকা কমিটি গঠনের পরামর্শ দেন। বক্তারা জ্যামাইকায় বিএনপির শক্ত ঘাটি তৈরির কথা বলেন। এবং এই রকম আরও কর্মী সভা জ্যামাইকা বিএনপির নেতাকর্মীদের নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য আরো সভা করার কথা তুলে ধরেন।
সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা কমিটি গঠনের জন্য সকলের মতামতকে স্বাগত জানান। সন্চালক মোহাম্মদ বদিউল আলম সকলের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক সাথে কাজ করার কথা তুলে ধরেন।
শেষে সভাপতি তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনার জন্য ধন্যবাদ জানান।
কর্মী সভায় উপস্থিত নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির নেতৃবৃন্দ হলেন যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, আলমগীর হোসেন মৃধা, খলকুর রহমান, নাসির উদ্দিন, মোহাম্মদ রিপন মিয়া, অ্যাডভোকেট রেজবুল কবির, যুগ্ম সদস্য সচিব ছাইদুর খান ডিউক, সদস্য জামালুর রহমান চৌধুরী, জ্যামাইকার জাহাঙ্গীর আলম, আজিজুল, এস এম বাহারুল ইসলাম রমিজ,মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ রহমান, মোহাম্মদ বাশার প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল